নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২ জন

কলম্বিয়ার মহাসড়কে বোমা হামলায় নিহত ১৪, আহত ৩৮

 কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শনিবার মহাসড়কে বোমা হামলায় ১৪ জন নিহত এবং অন্তত ৩৮ জন আহত হয়েছেন। আগামী মাসের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে দেশটিতে চলমান সহিংসতার ধারাবাহিকতায় এটি সর্বশেষ ঘটনা।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিলুপ্ত ফার্ক গেরিলা বাহিনীর ভিন্নমতাবলম্বীরা এ হামলার জন্য দায়ী। তারা দেশজুড়ে সহিংসতা চালিয়ে যাচ্ছে। সংঘাতপ্রবণ ও কোকা উৎপাদনকারী কাওকা অঞ্চল দীর্ঘদিন ধরে কোকা চাষের জন্য পরিচিত।

প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘এই হামলার সঙ্গে জড়িতরা সন্ত্রাসী, ফ্যাসিস্ট ও মাদক পাচারকারী।’

তিনি আরও বলেন, ‘তাদের মোকাবিলায় আমাদের সেরা সেনাদের নামাতে হবে।’

বামপন্থী এই নেতা বোমা হামলার জন্য দক্ষিণ আমেরিকার দেশটির কুখ্যাত অপরাধী ইভান মরডিস্কোকে দায়ী করেছেন। তাকে তিনি প্রয়াত কোকেন সম্রাট পাবলো এসকোবারের সঙ্গে তুলনা করেন।

কাওকার গভর্নর অক্টাভিও গুজমান জানান, ‘এখন পর্যন্ত ১৪ জন নিহত এবং ৩৮ জনের বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে।’

পুলিশ সূত্রে জানা যায়, নিখোঁজ কয়েকজনের সন্ধানে উদ্ধারকর্মীরা কাজ করছেন।

প্যান-আমেরিকান মহাসড়কে সংঘটিত বিস্ফোরণে বাস ও ভ্যান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি গাড়ি উল্টে গেছে এবং সড়কে বড় একটি গর্ত তৈরি হয়েছে। ঘটনাস্থলে ছিন্নভিন্ন যানবাহনের পাশে নিহতদের মরদেহ চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে।

সামরিক প্রধান হুগো লোপেজ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি বেসামরিক মানুষের ওপর সন্ত্রাসী হামলা।’

তিনি জানান, হামলাকারীরা একটি বাস ও আরেকটি যানবাহন দিয়ে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। এরপর বোমা বিস্ফোরণ ঘটায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী কফি চাষি ফ্রান্সিসকো হাভিয়ের বেতানকুর্ত বলেন, ‘আমি খুব ভয় পেয়েছি। মনে হচ্ছে আমরা এমন এক দেশে বাস করছি, যা শেষ হয়ে গেছে।’

তিনি বলেন, ‘এমন ঘটনা আর কোথায় ঘটে?’

এই হামলার একদিন আগে শুক্রবার কলম্বিয়ার তৃতীয় বৃহত্তম শহর কালি-তে একটি সামরিক ঘাঁটিতে বোমা হামলায় দুইজন আহত হন। এরপর ভালে দেল কউকা ও কউকা অঞ্চলে একের পর এক হামলার ঘটনা ঘটে।

সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, গত দুই দিনে এ দুই অঞ্চলে মোট ২৬টি হামলার ঘটনা ঘটেছে।

প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, এলাকাগুলোতে সেনা ও পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।

কলম্বিয়ায় দীর্ঘদিন ধরে সশস্ত্র গোষ্ঠীগুলো মাদক পাচার, অবৈধ খনন ও চাঁদাবাজির মাধ্যমে অর্থ সংগ্রহ করে। নির্বাচনে প্রভাব ফেলতেও তারা সহিংসতার আশ্রয় নেয়।

২০১৬ সালের শান্তি চুক্তি প্রত্যাখ্যান করা ফার্কের কিছু অংশ বর্তমানে প্রেসিডেন্ট পেত্রোর সঙ্গে চলমান শান্তি আলোচনা ব্যাহত করার চেষ্টা করছে।

আগামী ৩১ মে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে নিরাপত্তা বড় ইস্যু হয়ে উঠেছে। গত বছরের জুনে রাজধানী বোগোটায় নির্বাচনী প্রচারণার সময় তরুণ রক্ষণশীল প্রার্থী মিগেল উরিবে তুরবায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রাজনৈতিক সহিংসতা নতুন করে আলোচনায় আসে।

বর্তমানে জরিপে এগিয়ে রয়েছেন বামপন্থী সিনেটর ইভান সেপেদা। তার পেছনে রয়েছেন ডানপন্থী প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা ও পালোমা ভ্যালেন্সিয়া।

তিনজনই হত্যার হুমকি পেয়েছেন এবং কঠোর নিরাপত্তার মধ্যে প্রচারণা চালাচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু অভিবাসীদের উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার আহ্বান তথ্যমন্ত্রীর

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ২৯

হবিগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি : প্রতিষ্ঠানকে জরিমানা

ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ

ভোলায় দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বাগেরহাটে ব্যাপক প্রচার

দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ

রাঙ্গামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১০

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানি পাওয়ারের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ

১১

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১২

তথ্যমন্ত্রীর সাথে সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানের সৌজন্য সাক্ষাৎ

১৩

সংবাদ সম্মেলন করে স্বামীকে ফাঁসানোর অভিযোগ, অভয়নগরে চাঞ্চল্য

১৪

মধুখালীতে থানা পুলিশের অভিযানে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ

১৫

তেরখাদায় হত্যা মামলার দুই এজাহারভুক্ত আসামি গ্রেফতার

১৬

ডিমলায় দাখিল মাদ্রাসায় চার জন শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

১৭

যশোরের শার্শায় উলাশীর খাল পুনঃখননের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৯

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর সরকার : মার্কিন রাষ্ট্রদূতকে তথ্যমন্ত্রী

২০