নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

নীলফামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলার সদর উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে হুমায়রা আক্তার (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু হুমায়রা আক্তার জেলার সদর উপজেলার টুপামারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের হারুন ইসলামের মেয়ে।

টুপামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের পুকুরের কাছে খেলছিল শিশু হুমায়রা আক্তার। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি পানিতে পড়ে যায়। পরে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা পরিষদে এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ স্থাপন করা হচ্ছে : মীর শাহে আলম

ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল ৫ দিনের রিমান্ডে

ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৬৪

নীলফামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরে স্কাউটসের সাঁতার প্রশিক্ষণ শুরু

বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

পিরোজপুরে হাম-রুবেলা ঠিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন।

​চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২

মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন: নিরাপদ সড়কের দাবি

বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার

১০

ইন্টারনেট সেবার মান উন্নয়নে পদক্ষেপ নিয়েছে সরকার : মন্ত্রী

১১

সময়মতো উন্নয়ন শেষের কঠোর নির্দেশ গাসিক প্রশাসকের

১২

মুস্তাফিজ-এবাদতের পর রানা

১৩

বাউবির এসএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু আয়োজনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

ডেঙ্গুতে আরো ২৫ জন হাসপাতালে ভর্তি

১৫

ডাক বিভাগের আধুনিকায়নে ১৪টি মেইল প্রসেসিং সেন্টার নির্মাণ করেছে ডাক অধিদপ্তর

১৬

খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৭

পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে গবেষণা হচ্ছে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

১৮

গ্যাস সরবরাহে গ্রাহকবান্ধব হতে বিতরণ ও বিপণন কোম্পানিগুলোকে নির্দেশ

১৯

আস্থা ভোটে টিকে গেলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লাক্সন

২০