নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন: নিরাপদ সড়কের দাবি

মো: রাজ হাওলাদারঃ
মোংলা প্রতিনিধিঃ
মোংলায় ইজিবাইকের চাপায় সরকারি টি. এ. ফারুক স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার শিমু (১১) নিহতের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে স্থানীয় শিক্ষাঙ্গন। ঘাতক যানের বেপরোয়া গতি ও অনিয়ন্ত্রিত যান চলাচলের প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

​মোঙ্গলবার সকালে মোংলা পৌর শহরের সরকারি টি. এ. ফারুক স্কুল এন্ড কলেজের সামনের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্যানার ও ফেস্টুন হাতে কয়েকশ শিক্ষার্থী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের সহপাঠী হারানোর বিচার দাবি করে। এ সময় সড়কের দুই পাশে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

​মানববন্ধনে সংহতি প্রকাশ করে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তালুকদার মো. জিয়াদ হোসাইন বলেন:

​”আমাদের প্রতিষ্ঠানের অত্যন্ত মেধাবী ছাত্রী সানজিদা আক্তার শিমু ইজিবাইকের বেপরোয়া গতির বলি হয়েছে। এটি কেবল একটি দুর্ঘটনা নয়, বরং দায়িত্বহীনতার চরম বহিঃপ্রকাশ। আমরা অবিলম্বে সড়কে গতিরোধক স্থাপন এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছি।”

​প্রতিবাদ সভায় বক্তারা মোংলার প্রধান সড়কগুলোতে ইজিবাইক ও অন্যান্য যানের গতি নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়নের আহ্বান জানান। মানববন্ধনে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ​মানববন্ধন থেকে শি
র্থীরা দাবি জানায়, স্কুল ও কলেজের সামনে অবিলম্বে স্পিড ব্রেকার (গতিরোধক) নির্মাণ করতে হবে এবং লাইসেন্সবিহীন ও অপ্রাপ্তবয়স্ক ইজিবাইক চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা পরিষদে এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ স্থাপন করা হচ্ছে : মীর শাহে আলম

ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল ৫ দিনের রিমান্ডে

ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৬৪

নীলফামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরে স্কাউটসের সাঁতার প্রশিক্ষণ শুরু

বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

পিরোজপুরে হাম-রুবেলা ঠিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন।

​চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২

মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন: নিরাপদ সড়কের দাবি

বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার

১০

ইন্টারনেট সেবার মান উন্নয়নে পদক্ষেপ নিয়েছে সরকার : মন্ত্রী

১১

সময়মতো উন্নয়ন শেষের কঠোর নির্দেশ গাসিক প্রশাসকের

১২

মুস্তাফিজ-এবাদতের পর রানা

১৩

বাউবির এসএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু আয়োজনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

ডেঙ্গুতে আরো ২৫ জন হাসপাতালে ভর্তি

১৫

ডাক বিভাগের আধুনিকায়নে ১৪টি মেইল প্রসেসিং সেন্টার নির্মাণ করেছে ডাক অধিদপ্তর

১৬

খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৭

পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে গবেষণা হচ্ছে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

১৮

গ্যাস সরবরাহে গ্রাহকবান্ধব হতে বিতরণ ও বিপণন কোম্পানিগুলোকে নির্দেশ

১৯

আস্থা ভোটে টিকে গেলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লাক্সন

২০