নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুুরের বীরগঞ্জে সনকা আদিবাসী ধর্মান্তরিত খৃষ্টানদের বসতবাড়ি, কবরস্থান ও শ্বশ্মান কালি মন্দিরে সংঘটিত মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং সন্ত্রাসী হামলার ঘটনায় দায়েরকৃত এজাহার নামীয় ১৪ জন অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় অবশেষে আইনশৃঙ্খলা বাহিনী ২ জন আসামিকে গ্রেফতার করেছে।

জানা যায়, সাম্প্রতিক এই নৃশংস ঘটনায় একটি শ্মশানকালী মন্দিরে ভাঙচুর চালানো হয় এবং দেবমূর্তি ক্ষতিগ্রস্ত করে ভুট্টা ক্ষেতে ফেলে দেয়া হয়। একই সঙ্গে পিউস মুরমুকে বেদম মারপিট করত, তার বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হলে ব্যপক ক্ষয়ক্ষতি ঘটে এবং এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর ভুক্তভোগীরা রাতে থানায় অভিযোগ দায়ের করলে ১৯ এপ্রিল ১৭ নম্বর মামলা রেকর্ড করা হয়। পুলিশ তদন্ত শুরু করে এবং জড়িতদের শনাক্তে অভিযান চালায়। তারই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে এজাহারে উল্লেখিত আসামী আজাদ ও মনি নামের ২ জনকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশ অফিসার এস আই দেবাশীষ রায়।

আইনশৃঙ্খলা বাহিনী তথা অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা সাইফুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে জড়িত অনেককে চিহ্নিত করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে এবং দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা পরিষদে এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ স্থাপন করা হচ্ছে : মীর শাহে আলম

ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল ৫ দিনের রিমান্ডে

ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৬৪

নীলফামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরে স্কাউটসের সাঁতার প্রশিক্ষণ শুরু

বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

পিরোজপুরে হাম-রুবেলা ঠিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন।

​চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২

মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন: নিরাপদ সড়কের দাবি

বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার

১০

ইন্টারনেট সেবার মান উন্নয়নে পদক্ষেপ নিয়েছে সরকার : মন্ত্রী

১১

সময়মতো উন্নয়ন শেষের কঠোর নির্দেশ গাসিক প্রশাসকের

১২

মুস্তাফিজ-এবাদতের পর রানা

১৩

বাউবির এসএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু আয়োজনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

ডেঙ্গুতে আরো ২৫ জন হাসপাতালে ভর্তি

১৫

ডাক বিভাগের আধুনিকায়নে ১৪টি মেইল প্রসেসিং সেন্টার নির্মাণ করেছে ডাক অধিদপ্তর

১৬

খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৭

পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে গবেষণা হচ্ছে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

১৮

গ্যাস সরবরাহে গ্রাহকবান্ধব হতে বিতরণ ও বিপণন কোম্পানিগুলোকে নির্দেশ

১৯

আস্থা ভোটে টিকে গেলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লাক্সন

২০