নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

সময়মতো উন্নয়ন শেষের কঠোর নির্দেশ গাসিক প্রশাসকের

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর জেলা প্রতিনিধিঃ
নাগরিক সেবা নিশ্চিত করতে গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) চলমান সব উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার কঠোর নির্দেশনা দিয়েছেন প্রশাসক শওকত হোসেন সরকার। তিনি স্পষ্টভাবে বলেন, উন্নয়ন কাজে কোনো ধরনের বিলম্ব বা গাফিলতি মেনে নেওয়া হবে না; মানসম্মত কাজের মাধ্যমেই নাগরিকদের প্রত্যাশা পূরণ করতে হবে।মঙ্গলবার (২১ এপ্রিল) নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা, গুণগত মান নিশ্চিতকরণ এবং সার্বিক কার্যক্রমে সমন্বয় জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।প্রশাসক আরও বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। নির্ধারিত সময়সীমা মেনে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি তিনি কঠোর নির্দেশ দেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান বলেন, উন্নয়ন প্রকল্প সফল করতে বিভাগগুলোর মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। তিনি সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক। তিনি জানান, সাম্প্রতিক সময়ে প্রকৌশল বিভাগের কার্যক্রমে নতুন গতি এসেছে এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে।সভায় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা পরিষদে এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ স্থাপন করা হচ্ছে : মীর শাহে আলম

ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল ৫ দিনের রিমান্ডে

ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৬৪

নীলফামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরে স্কাউটসের সাঁতার প্রশিক্ষণ শুরু

বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

পিরোজপুরে হাম-রুবেলা ঠিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন।

​চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২

মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন: নিরাপদ সড়কের দাবি

বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার

১০

ইন্টারনেট সেবার মান উন্নয়নে পদক্ষেপ নিয়েছে সরকার : মন্ত্রী

১১

সময়মতো উন্নয়ন শেষের কঠোর নির্দেশ গাসিক প্রশাসকের

১২

মুস্তাফিজ-এবাদতের পর রানা

১৩

বাউবির এসএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু আয়োজনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

ডেঙ্গুতে আরো ২৫ জন হাসপাতালে ভর্তি

১৫

ডাক বিভাগের আধুনিকায়নে ১৪টি মেইল প্রসেসিং সেন্টার নির্মাণ করেছে ডাক অধিদপ্তর

১৬

খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৭

পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে গবেষণা হচ্ছে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

১৮

গ্যাস সরবরাহে গ্রাহকবান্ধব হতে বিতরণ ও বিপণন কোম্পানিগুলোকে নির্দেশ

১৯

আস্থা ভোটে টিকে গেলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লাক্সন

২০