নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪ জন

গ্যাস সরবরাহে গ্রাহকবান্ধব হতে বিতরণ ও বিপণন কোম্পানিগুলোকে নির্দেশ

গ্যাস সরবরাহ ব্যবস্থাকে আরও সহজ, স্বচ্ছ ও গ্রাহকবান্ধব করতে বিতরণ ও বিপণন কোম্পানিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে সরকার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব মুহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়।

পরিপত্রে বলা হয়, দেশের ক্রমবর্ধমান গ্যাস চাহিদা বিবেচনায় সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক চর্চা বিশ্লেষণের ভিত্তিতে সেবাসমূহকে আরও সহজ ও গ্রাহকবান্ধব করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, অনুমোদিত ঘণ্টাপ্রতি গ্যাস লোড অপরিবর্তিত রেখে সরঞ্জাম পুনর্বিন্যাস ও প্রতিস্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির তালিকাভুক্ত ঠিকাদারের মাধ্যমে কমিশনিং কাজ করতে হবে। এ জন্য গ্যাস বিতরণ কোম্পানির পৃথক অনুমতির প্রয়োজন হবে না।

এছাড়া, একই আঙ্গিনায় অবস্থিত এবং একই মালিকানাধীন অন্য কোনো শিল্প ইউনিটের অব্যবহৃত গ্যাস লোড গ্যাস বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা আঞ্চলিক প্রধান (ব্যবস্থাপক)-এর অনুমোদন সাপেক্ষে স্থানান্তর করা যাবে।

পরিপত্রে আরও বলা হয়, একই আঙ্গিনায় অবস্থিত ও একই মালিকানাধীন অন্য কোনো শিল্প ইউনিটে ক্যাপটিভ পাওয়ার শ্রেণিতে কার্যকর লোড প্রয়োজন অনুযায়ী শিল্প শ্রেণিতে স্থানান্তর করা যাবে। তবে কোনো অবস্থাতেই শিল্প শ্রেণির লোড ক্যাপটিভ পাওয়ার শ্রেণিতে স্থানান্তর করা যাবে না।

মিটার স্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্যাস বিতরণ ও বিপণন কোম্পানিকে সর্বোচ্চ সাত দিনের মধ্যে মিটার স্থাপন সম্পন্ন করতে হবে। পাশাপাশি পরবর্তী সময়ে এর গুণগত মান যাচাই নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে আরো ২৫ জন হাসপাতালে ভর্তি

ডাক বিভাগের আধুনিকায়নে ১৪টি মেইল প্রসেসিং সেন্টার নির্মাণ করেছে ডাক অধিদপ্তর

খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে গবেষণা হচ্ছে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

গ্যাস সরবরাহে গ্রাহকবান্ধব হতে বিতরণ ও বিপণন কোম্পানিগুলোকে নির্দেশ

আস্থা ভোটে টিকে গেলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লাক্সন

জাপানে শক্তিশালী ভূমিকম্পে আহত ৬; বড় ক্ষয়ক্ষতি নেই

ইন্দোনেশিয়ার উপকূলে ‘বড়’ প্রাকৃতিক গ্যাসের নতুন মজুত আবিষ্কার

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে, আলোচনা অনিশ্চিত

মধ্যপ্রাচ্য যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

১০

ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষাই কার্যকর মাধ্যম : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১১

নওগাঁয় একটি পরিবার কে নিশ্চিহ্ন করতে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

১২

রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার

১৩

মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে : আইজিপি

১৪

প্রজনন স্বাস্থ্য নিয়ে এখনও অস্পষ্টতায় থাকছেন অধিকাংশ মা

১৫

নওগাঁয় একই পরিবারের ৪জনকে হত্যা

১৬

বিধানসভা নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর

১৭

সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৮

হকি স্টিক ছেড়ে ক্রিকেট ব্যাটে নাম লেখানো এক তরুণীর জয়গাথার গল্প

১৯

চলতি মৌসুমে আমের ফলন ২৭ লাখ মেট্রিক টন ছাড়াতে পারে

২০