নিউজ ডেস্ক
৬ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬ জন

নানা আয়োজনে ফরিদপুরে নববর্ষ উদযাপিত

জেলায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হযে অম্বিকা হল প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে সেখানে আলোচনা অনুষ্ঠান ও দেশীয় সাংস্কৃতির পরিবেশনা উপভোগ করেন দর্শনার্থীরা। আলোচনা অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর জেলা বিএনপি’র সভাপতি সৈয়দ মোদাররেস আলী ইসা প্রমূূখ উপস্থিত ছিলেন।

ফরিদপুর সাহিত্য পরিষদ আয়োজিত বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে সুধীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিকাল ৪টায় ফরিদপুর সাহিত্য পরিষদের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফাতেমা ইসলাম, ফামুমি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি প্রফেসর আলতাফ হোসেন, সাহিত্য পরিষদের সম্পাদক মফিজ ইমাম মিলন, ডা. এম এ জলিলসহ লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং সাংস্কৃতিক প্রেমিকগণ উপস্থিত ছিলেন।

পহেলা বৈশাখের সংগীত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে তিন সুধীজনকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়া ফরিদপুর সাহিত্য পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠানের সভাপতি ও আমন্ত্রিত অতিথিকে সম্মাননা প্রদান করা হয়।

পহেলা বৈশাখ উপলক্ষ্যে ফরিদপুর হলিডে মার্কেটের আয়োজনে অম্বিকা হল মাঠে সকাল থেকে শুরু হয়েছে ৪ দিনব্যাপী মেলা।

এছাড়া সারাদিন ফরিদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গেছে পহেলা বৈশাখের বিভিন্ন আনুষ্ঠানিকতা। সন্ধ্যার পর হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

দিনব্যাপী ও এসব অনুষ্ঠানগুলোতে পুরাতন বছরের জ্বরা-জীর্ণতা ছাড়িয়ে নতুন বছরে নতুন উদ্যোমে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নানা বয়সের নারী-পুরুষ-শিশুরা এ উৎসবে অংশ নেয়। জেলা প্রশাসন ছাড়াও জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনও নানা আয়োজনে দিনটি উদযাপন করছে ফরিদপুরবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আস্থা ভোটে টিকে গেলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লাক্সন

জাপানে শক্তিশালী ভূমিকম্পে আহত ৬; বড় ক্ষয়ক্ষতি নেই

ইন্দোনেশিয়ার উপকূলে ‘বড়’ প্রাকৃতিক গ্যাসের নতুন মজুত আবিষ্কার

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে, আলোচনা অনিশ্চিত

মধ্যপ্রাচ্য যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষাই কার্যকর মাধ্যম : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নওগাঁয় একটি পরিবার কে নিশ্চিহ্ন করতে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার

মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে : আইজিপি

প্রজনন স্বাস্থ্য নিয়ে এখনও অস্পষ্টতায় থাকছেন অধিকাংশ মা

১০

নওগাঁয় একই পরিবারের ৪জনকে হত্যা

১১

বিধানসভা নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর

১২

সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৩

হকি স্টিক ছেড়ে ক্রিকেট ব্যাটে নাম লেখানো এক তরুণীর জয়গাথার গল্প

১৪

চলতি মৌসুমে আমের ফলন ২৭ লাখ মেট্রিক টন ছাড়াতে পারে

১৫

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে ২ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ​

১৬

গাজীপুরে টিআরসি নিয়োগ (ফেব্রুয়ারি ২০২৬) উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত

১৭

মোংলায় ইজিবাইক চাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

১৮

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

ডিমলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

২০