নিউজ ডেস্ক
৬ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫ জন

মাদারীপুরে মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

জেলায় মানবপাচারের সক্রিয় একটি চক্রের সন্ধান মিলেছে। চক্রের সদস্যরা ইতালিতে নেয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বিদেশে পাঠিয়ে লিবিয়ায় বন্দিশালায় আটকে রেখে মুক্তিপণ আদায় করে। এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিবচরে পুত্রবধূ ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গত সোমবার রাতে শিবচর উপজেলার পশ্চিম কাকৈর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় তানিয়া বেগম ও তার শ্বশুর সালাম মোল্লাকে। মঙ্গলবার গ্রেফতারকৃতদের কারাগারে প্রেরণ করা হয়েছে। তানিয়া বেগম মানবপাচারকারী হিসেবে অভিযুক্ত সোবাহান মোল্লার স্ত্রী। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, পরিবারের একাধিক সদস্য মিলে গড়ে তুলেছিল এই চক্রের স্থানীয় নেটওয়ার্ক।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চক্রটি প্রথমে ইতালিতে বৈধভাবে নেয়ার আশ্বাস দিয়ে মোটা অঙ্কের টাকা নিত। এরপর ভুক্তভোগীদের বিমানপথে মধ্যপ্রাচ্যের কোনো দেশে পাঠানো হয়। পরে সেখান থেকে অবৈধভাবে লিবিয়ায় নিয়ে একটি বন্দিশালায় আটকে রাখে।

সেখানে নির্যাতন চালিয়ে পরিবারের কাছ থেকে আরও টাকা আদায় করত। টাকা না পেলে শারীরিক নির্যাতন, এমনকি প্রাণনাশের হুমকিও দেয়া হতো বলে অভিযোগ রয়েছে।

এমনই একটি ঘটনার শিকার হয়েছেন মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের রুহুল মাতব্বরের ছেলে লিমন মাতুব্বর (২২)। ১৮ লাখ টাকার বিনিময়ে তাকে ইতালি পাঠানোর কথা বলে ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর ঢাকা থেকে রওয়ানা হয়।

প্রথমে সৌদি আরব, পরে লিবিয়ায় নিয়ে বন্দিশালায় আটকে রেখে তার ওপর নির্যাতন চালানো হয়। পরে পরিবারের কাছ থেকে আরও ১২ লাখ টাকা আদায় করা হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

ঘটনার পর গত ৭ এপ্রিল লিমনের খালা মুন্নি আক্তার বাদী হয়ে সোবাহান মোল্লা, তার বাবা সালাম মোল্লা, স্ত্রী তানিয়াসহ ৮জনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করেন।

মাদারীপুর সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের মুন্নী আক্তার বলেছেন, আমার ভাগ্নে লিমনকে এই দালাল চক্র লিবিয়া নিয়ে নির্যাতন করে টাকা আদায় করেছে। এখন আমার ভাগ্নে নিখোঁজ। বেঁচে আছে নাকি মারা গেছে তাও জানি না। আমরা এই দালাল চক্রের বিচার চাই।

এদিকে লিমনের নিখোঁজের ঘটনায় মামলা হলে র‌্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে তানিয়া বেগম ও সালাম মোল্লাকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বাসস’কে বলেছেন, ‘এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

মানব পাচার নিয়ে কাজ করেন এমন একটি এনজিও রাইট যশোরের মাদারীপুর জেলার সমন্বয়ক বাইজিদ মিয়া বলেন, বিদেশে যাওয়ার প্রবল আগ্রহ, দালালদের মিথ্যা আশ্বাস এবং গ্রামীণ এলাকার জনগণের মধ্যে সচেতনতার অভাব এই তিনটি কারণেই মানবপাচার চক্রগুলো সহজেই মানুষকে ফাঁদে ফেলতে পারছে।

মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি এডভোকেট মাসুদ পারভেজ বাসস’কে বলেছেন, চক্রগুলোর শিকড় স্থানীয় পর্যায় থেকে আন্তর্জাতিক নেটওয়ার্ক পর্যন্ত বিস্তৃত। ফলে শুধু গ্রেপ্তার নয়, পুরো নেটওয়ার্ক ভেঙে দিতে সমন্বিত অভিযান জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষাই কার্যকর মাধ্যম : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নওগাঁয় একটি পরিবার কে নিশ্চিহ্ন করতে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার

মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে : আইজিপি

প্রজনন স্বাস্থ্য নিয়ে এখনও অস্পষ্টতায় থাকছেন অধিকাংশ মা

নওগাঁয় একই পরিবারের ৪জনকে হত্যা

বিধানসভা নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর

সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

হকি স্টিক ছেড়ে ক্রিকেট ব্যাটে নাম লেখানো এক তরুণীর জয়গাথার গল্প

চলতি মৌসুমে আমের ফলন ২৭ লাখ মেট্রিক টন ছাড়াতে পারে

১০

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে ২ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ​

১১

গাজীপুরে টিআরসি নিয়োগ (ফেব্রুয়ারি ২০২৬) উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত

১২

মোংলায় ইজিবাইক চাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

১৩

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

ডিমলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১৫

সুনামগঞ্জে হানি ট্র্যাপের চক্র কর্তৃক এক বৃদ্ধকে উলঙ্গ করে  ভিডিও ধারণ নারীসহ দুই সদস্যকে আটক করেছে পুলিশ

১৬

২২ বছরে মধ্যপ্রাচ্যে ১ কোটি ১৪ লাখ শ্রমিক প্রেরণ করা হয়েছে

১৭

টিকাদানের মাধ্যমেই হামকে প্রতিরোধ করা সম্ভব: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১৮

স্বাস্থ্যবিধি লঙ্ঘন: বাগআঁচড়ায় ৪ ক্লিনিককে জরিমানা

১৯

গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন: শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় ব্যাপক কর্মসূচি শুরু

২০