বৃষ্টি—আকাশ থেকে নেমে আসা রহমতের বারিধারা। মেঘের গর্জন আর টুপটাপ বৃষ্টির শব্দ যেন প্রকৃতির এক অপূর্ব সুর, যা মানুষের মনকে করে তোলে শান্ত, স্নিগ্ধ ও প্রশান্ত। ইসলামে বৃষ্টিকে আল্লাহর বিশেষ অনুগ্রহ ও রহমত হিসেবে দেখা হয়। এই সময়টিকে শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগের নয়, বরং স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া কবুলের এক মূল্যবান মুহূর্ত হিসেবেও গণ্য করা হয়।
মহানবী (সা.) বৃষ্টি দেখলে আল্লাহর কাছে কল্যাণ কামনা করে দোয়া করতেন—যেন এই বর্ষণ মানুষের জন্য উপকারী হয়, ক্ষতির কারণ না হয়। ইরশাদ হয়েছে,
اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا
উচ্চারণ : ‘আল্লাহুম্মা সায়্যিবান নাফিআহ।’
অর্থ : হে আল্লাহ, আপনি যে মুষলধারায় বৃষ্টি দিয়েছেন, তা যেন আমাদের জন্য কল্যাণকর হয়।
হাদিস : আয়েশা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) যখনই বৃষ্টি হতে দেখতেন, তখন এই দোয়া পাঠ করতেন (সহিহ বুখারি, হাদিস : ১০৩২)