মুন্সিগঞ্জে প্রায় ১৩৯ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করেছে কোস্ট গার্ড।
আজ (শুক্রবার) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৭টায় মুন্সিগঞ্জের সদর থানাধীন পঞ্চসারের দুর্গাবাড়ি ও সিপাহি পাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাগলার সদস্যরা।
এসময় তিনটি জাল তৈরির কারখানা ও দুটি গোডাউন তল্লাশি করে প্রায় ১৩৯ কোটি ২৯ লক্ষ টাকা মূল্যের ৩ কোটি ৯৭ লক্ষ ৪৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৩০ হাজার পিস জাল তৈরির কাজে ব্যবহৃত সুতার রিল জব্দ করা হয়। জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল মুন্সিগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়।
তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
মন্তব্য করুন