উজ্জ্বল রায়, নড়াইল
নড়াইলের কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ডিজেল ও অকটেন উদ্ধার।
নড়াইলের কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদার’র কঠোর নির্দেশে জ্বালানি তেলের অবৈধ মজুদকারী ও অধিক মূল্যে বিক্রয়কারীদের বিরুদ্ধে কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে কিলো ৩ ডিউটিতে নিয়োজিত এএসআই/নিঃ মোড়ল আব্দুল্লাহ আল মামুন গোপন সংবাদের ভিতিতে হয়ে সঙ্গীয় ফোর্সসহ নওয়াগ্রামের মোঃ পাভেল শেখ( ৩০) পিতা মৃত একিম শেখের বসতবাড়িতে মজুদ কৃত ২০০ লিটার ডিজেল ও ২০০ লিটার অকটেন দুইটি ব্যারেলে থাকা অবস্থায় উদ্ধার করে আমাকে জানালে আমি ও উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জান্নাতুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই।
ঘটনার সত্যতা পাওয়ায় মজুদকারীকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০০০/- টাকা অর্থদন্ড ও ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ করে কালিয়া পেট্রোল পাম্পে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি জন্য দেওয়া হয়। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা হবে বলে ইউএনও জানান।
মন্তব্য করুন