নিউজ ডেস্ক
৭ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

ইসরায়েলি ড্রোন হামলায় আলজাজিরার এক সাংবাদিক নিহত

গাজা উপত্যকায় সংবাদ সংগ্রহের সময় ইসরায়েলি ড্রোন হামলায় আলজাজিরার এক সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল ) গাজা সিটির পশ্চিমে আল-রশিদ উপকূলীয় সড়ক দিয়ে যাতায়াতের সময় তাকে লক্ষ্য করে এই প্রাণঘাতী হামলা চালানো হয়।

 

ওই সাংবাদিকের নাম মোহাম্মদ উইশাহ। তিনি আলজাজিরা মুবাশারের সংবাদদাতা। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি।

 

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, মোহাম্মদ উইশাহ একটি গাড়িতে করে যাওয়ার সময় ইসরায়েলি ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি গাড়িটিতে আঘাত হানে। এতে গাড়িটিতে মুহূর্তেই আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই হামলার সময় তিনি পেশাগত দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।

 

সাংবাদিক মোহাম্মদ উইশাহর হত্যাকাণ্ড এমন এক সময়ে ঘটল যখন গাজার আল-আহলি হাসপাতাল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) যানবাহনেও হামলার খবর পাওয়া গেছে।

 

 

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনীর এই বিধ্বংসী অভিযানে বেসামরিক নাগরিকদের পাশাপাশি সংবাদকর্মী ও স্বাস্থ্যকর্মীদের ক্রমবর্ধমান মৃত্যু বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

 

সূত্র : আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে গ্যারেজের তালা কেটে ব্যাটারিচালিত অটো চুরি

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৮বছরেও মেরামত হয়নি হেলে পড়া সেতুটি।চলাচলে চরম দুর্ভোগ এলাকাবাসীর।

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৮ মে

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চিত্রনায়ক সালমান শাহ হত্যা : সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ মে

পটুয়াখালীতে ভোজ্য তেলের মজুদ রোধে যৌথ অভিযান

লেবাননে যুদ্ধ তীব্র, টানাপোড়েনে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১০

হাইওয়েতে সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে: সড়ক মন্ত্রী

১১

নারীনেত্রী রাফিয়ার মৃত্যুতে প্রতিমন্ত্রী নুরুল হকের শোক

১২

লেবাননে ইসরাইলি হামলা, ইরানের হুঁশিয়ারি

১৩

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

১৪

বগুড়া-৬ উপনির্বাচন: দিনের শুরুতেই ভোট দিলেন বিএনপি ও জামায়াতের প্রার্থী

১৫

লিগ্যাল এইড-এ ৫ লাখ ৬৩ হাজার ৫৮২ জনকে আইনি পরামর্শ

১৬

রাজধানীতে অভিযানে দালাল চক্রের ৬ জনের কারাদণ্ড

১৭

শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ

১৮

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ শুরু

১৯

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান

২০