মুহঃ কাওসার আলী
গোমস্তাপুর( চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজ থাকা শরিফা খাতুন নামে এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকালে উপজেলার আলিনগর ইউনিয়নের বিজলি পাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শরিফা খাতুনের বয়স ৬ বছর, সে একই উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের যোগিবাড়ি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।
এঘটনায় পুলিশ গোমস্তাপুর থানার বোয়ালিয়া ইউনিয়নের লালাপুর গ্রামের ইব্রাহিমের ছেলে ও ভিকটিমের দুলাভাই অন্তরকে আটক করেছে।
গত শুক্রবার গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুরে এলাকা থেকে নিখোঁজ হয়েছিলো শরিফা উল্লেখ থানায় একটি সাধারণ ডাইরি করেছিলেন নানা আব্দুল করিম (৬৫)। ওই সাধারণ ডাইরিতে উল্লেখ করেন, তার নাতনী শুক্রবার বিকাল ৩ থেকে ৪টার মধ্যে তার মেয়ের বাড়ির পাশ্ববর্তী মকরমপুর এলাকা থেকে নিখোঁজ হয়।
স্থানীয়রা জানান, আলিনগর ইউনিয়নে মকরমপুরে শুক্রবার রাতে তাফসির মাহফিলের আয়োজন ছিলো, সেই তাফসির মাহফিল শুনার জন্য নানার সাথে এসেছিলো শিশু শরিফা।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, শিশু নিখোঁজের ঘটনায় সাধারণ ডাইরির সূত্র ধরে জিজ্ঞাসাবাদের জন্য ভিকটিমের দুলাভাই অন্তরকে আটক করা হয়, পরে তার দেয়া তথ্য অনুযায়ী আলিনগর ইউনিয়নের বিজলি পাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে
মন্তব্য করুন