নিউজ ডেস্ক
১০ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

ঢাবি উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের রজত জয়ন্তী উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. সাবিহা ইয়াসমিন রোজীর সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অধ্যাপক ড. আয়েশা বানু মূল প্রবন্ধ উপস্থাপন করেন। রজত জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. তানিয়া হক ধন্যবাদ জ্ঞাপন করেন। ৪র্থ বর্ষের শিক্ষার্থী নূর আয়েশা হাবিব ও ২য় বর্ষের সৈয়দা সুরঞ্জনা অনুষ্ঠান সঞ্চালন করেন।

অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জেন্ডার সমতা নিশ্চিত করতে হবে। উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে জেন্ডারভিত্তিক বিশ্লেষণ জরুরি। তিনি শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও কর্মসংস্থানের মতো মৌলিক অধিকারগুলোতে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে বিদ্যমান বাধাগুলো দূর করার ওপর  গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, জেন্ডার বৈষম্য নিরসন করতে পরিবার থেকেই জেন্ডার সংবেদনশীল  দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে । প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি কর্মজীবী নারীদের জন্য এলাকাভিত্তিক শিশু দিবাযত্ন কেন্দ্র, নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা উন্নত  করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। একাডেমিক শিক্ষার পাশাপাশি গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে জেন্ডার সংবেদনশীল মানসিকতা গড়ে তোলার জন্য তিনি বিভাগের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাকৃবিতে স্বল্পমেয়াদী ও উচ্চ ফলনশীল চিকন ধানের জাত ‘জিএইউ ধান ৪’ উদ্ভাবন

চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১

বোয়িং বিমান কেনায় অগ্রগতি, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা

মানবসম্পদ রক্ষায় তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ জরুরী : চীফ হুইপ

ঢাবি উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের রজত জয়ন্তী উদযাপন

আফগানিস্তানে ভূমিকম্পে একই পরিবারের ৮ সদস্যসহ নিহত ১২

হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৯

অর্থ আত্মসাত ও মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী তিন দিনের রিমান্ডে

জগন্নাথ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জুনান চাকমা চ্যাম্পিয়ন

১০

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

১১

ক্রয়কৃত জমি দখল নিতে চাইলে অপহরণ মামলায় ফাঁসানোর অভিযোগ

১২

২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ

১৩

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

১৪

ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ

১৬

কেসিসি-কে পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য : কেসিসি প্রশাসক

১৭

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে বিওএ’র অভিনন্দন

১৮

আট বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

১৯

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হচ্ছে জাতীয় সীরাত প্রতিযোগিতা

২০