নিউজ ডেস্ক
১০ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

আফগানিস্তানে ভূমিকম্পে একই পরিবারের ৮ সদস্যসহ নিহত ১২

আফগানিস্তানে গত রাতে আঘাত হানা ভূমিকম্পে একই পরিবারের আট সদস্যসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। শনিবার একজন সরকারি কর্মকর্তা ও আফগান রেড ক্রিসেন্ট সোসাইটি এ তথ্য জানিয়েছে।

কাবুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ৪২ মিনিটে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশে এবং গভীরতা ছিল ১৮৬ কিলোমিটার।

সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘এই ভূমিকম্পের ফলে দুর্ভাগ্যজনকভাবে ১২ জন নিহত এবং চারজন আহত হয়েছেন।’

তিনি আরও জানান, কাবুল, পানজশির, লোগার, নানগারহার, লাগমান ও নুরিস্তান প্রদেশে পাঁচটি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং ৩৩টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মোট ৪০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

এএফপির সাংবাদিকরা জানান, রাজধানী কাবুলসহ দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান বলেন, ‘কাবুল প্রদেশের গোসফান্দ দারা এলাকায় একই পরিবারের আট সদস্য ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন।’

দুই বছরেও কম বয়সি একটি শিশু ওই পরিবারের একমাত্র জীবিত সদস্য এবং দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, কম্পনে শিশুটি আহত হয়েছে।

আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র আবদুল কাদিম আবরার এএফপিকে বলেন, অন্য চারজন কাবুলের পশ্চিমাঞ্চলে নিহত হয়েছে।

আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা এলাকায়, যেখানে ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থল রয়েছে।

গত আগস্টে পূর্ব আফগানিস্তানে ৬ মাত্রার একটি অগভীর ভূমিকম্প পার্বত্য গ্রামের পর গ্রাম ধ্বংস করে দেয় এবং ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়, যা সাম্প্রতিক সময়ে দেশটির সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প হিসেবে বিবেচিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাকৃবিতে স্বল্পমেয়াদী ও উচ্চ ফলনশীল চিকন ধানের জাত ‘জিএইউ ধান ৪’ উদ্ভাবন

চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১

বোয়িং বিমান কেনায় অগ্রগতি, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা

মানবসম্পদ রক্ষায় তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ জরুরী : চীফ হুইপ

ঢাবি উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের রজত জয়ন্তী উদযাপন

আফগানিস্তানে ভূমিকম্পে একই পরিবারের ৮ সদস্যসহ নিহত ১২

হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৯

অর্থ আত্মসাত ও মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী তিন দিনের রিমান্ডে

জগন্নাথ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জুনান চাকমা চ্যাম্পিয়ন

১০

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

১১

ক্রয়কৃত জমি দখল নিতে চাইলে অপহরণ মামলায় ফাঁসানোর অভিযোগ

১২

২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ

১৩

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

১৪

ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ

১৬

কেসিসি-কে পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য : কেসিসি প্রশাসক

১৭

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে বিওএ’র অভিনন্দন

১৮

আট বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

১৯

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হচ্ছে জাতীয় সীরাত প্রতিযোগিতা

২০