নিউজ ডেস্ক
১১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

ক্রয়কৃত জমি দখল নিতে চাইলে অপহরণ মামলায় ফাঁসানোর অভিযোগ

স্টাফ রিপোর্টার

গাজীপুরে কালীগঞ্জের পাড়াবর্তা এলাকায় বায়নাসূত্রে ক্রয়কৃত জমি দখল নিতে চাইলে জুয়েল মিয়া নামে এক ভূক্তভোগী প্রবাসীকে অপহরণের মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। সন্ত্রাসীদের নানা ধরণের হুমকি-ধুমকিতে প্রাণ বাঁচাতে ওই প্রবাসী বর্তমানে টঙ্গী আরিচপুর বৌবাজার এলাকায় পরিবার নিয়ে বসবাস করছেন।
এ ঘটনায় প্রবাসী ও তার পরিবারের নিরাপত্তা এবং সুষ্ঠু বিচার চেয়ে শনিবার (৪এপ্রিল) বিকেলে টঙ্গী স্টেশনরোডে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মলেন করেছেন। এসময় লিখিত বক্তব্যে ভূক্তভোগী জুয়েল মিয়া বলেন, তিনি দীর্ঘদিন যাবত দুবাই প্রবাসী। প্রবাসজীবনে উপার্জিত অর্থ দিয়ে তিনি কালীগঞ্জের পারাবর্তা এলাকার মিনারা বেগম গংদের কাছ থেকে পূর্বাচল ১৫ ও ২৮নং সেক্টরে দুট প্লট ১কোটি ৭লাখ টাকা দিয়ে বায়না দলিল করেন। পরে জায়গা দখলে নিতে গেলে মিনারা বেগমের ছেলে ডালিম ও শরীফ মিয়া ক্ষিপ্ত হয়ে উঠেন। এমনকি জায়গায় গেলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। একপর্যায়ে শরীফ মিয়া কালীগঞ্জ থানায় জুয়েল মিয়ার নামে একটি অপহরণ মামলা ঠুকে দেয়।
তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বিনিয়োগকৃত টাকা আত্মসাত করার জন্য মিনারা বেগমের ছেলেরা সন্ত্রাসী কায়দায় আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাব আমাকে অপহরণ মামলায় জড়িয়েছে। কালিগঞ্জ থানার ওসি এবং উপ পরিদর্শক জামাল কেন তদন্ত ছাড়াই আমার বিরুদ্ধে মামলা আমলে নেন। যা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমি আমার জীবনের নিরাপত্তা চাই গাজীপুর পুলিশ সুপার ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন। এই মামলাটি সুষ্ঠ তদন্ত করা হক যারা মিথ্যা মামলা দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হোক । এবং আমাকে মিথ্যা মামলা থেকে মুক্তি দেওয়া হোক। এব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হােসেন বলেন, কালীগঞ্জ মেঘবাড়ী রিসোর্টে মিনারার ছেলে ডালিম মিয়াকে আটকে রেখে জুয়েল ও তার লোকজন জোরপূর্বক স্বাক্ষর নেয়। এঘটনায় থানায় একটি অপহরণের মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলাকাবাসী আরিফ হোসেন, মাহবুব, মীম আক্তার, আসকর আলী, রাবেয়া খাতুন ও মারুফ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাকৃবিতে স্বল্পমেয়াদী ও উচ্চ ফলনশীল চিকন ধানের জাত ‘জিএইউ ধান ৪’ উদ্ভাবন

চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১

বোয়িং বিমান কেনায় অগ্রগতি, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা

মানবসম্পদ রক্ষায় তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ জরুরী : চীফ হুইপ

ঢাবি উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের রজত জয়ন্তী উদযাপন

আফগানিস্তানে ভূমিকম্পে একই পরিবারের ৮ সদস্যসহ নিহত ১২

হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৯

অর্থ আত্মসাত ও মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী তিন দিনের রিমান্ডে

জগন্নাথ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জুনান চাকমা চ্যাম্পিয়ন

১০

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

১১

ক্রয়কৃত জমি দখল নিতে চাইলে অপহরণ মামলায় ফাঁসানোর অভিযোগ

১২

২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ

১৩

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

১৪

ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ

১৬

কেসিসি-কে পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য : কেসিসি প্রশাসক

১৭

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে বিওএ’র অভিনন্দন

১৮

আট বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

১৯

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হচ্ছে জাতীয় সীরাত প্রতিযোগিতা

২০