নিউজ ডেস্ক
১২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ

 আগামী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস। দিবসটি পালনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের সবকটি জেলা আদালত, শ্রম আদালত, চৌকি আদালত এবং সুপ্রিমকোর্টে লিগ্যাল এইড সার্ভিস চালু রয়েছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থার অধীনে টোল-ফ্রি জাতীয় হেল্পলাইন ‘১৬৬৯৯’ নম্বরে বিনামূল্যে আইনি সেবা চালু রয়েছে। প্রতি বছর ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস হিসেবে ২০১৬ সাল থেকে পালিত হচ্ছে।

জেলা লিগ্যাল এইড অফিসগুলোকে এখন শুধু আইনি সহায়তা প্রদানের কেন্দ্র হিসেবেই সীমাবদ্ধ রাখা হয়নি, মামলা জট কমানোর লক্ষ্যে এ অফিসগুলোকে ‘এডিআর কর্নার’ বা বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থল’ হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে।

শ্রমিক সহায়তা সেলেও বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবা কার্যক্রম চালু রয়েছে। পক্ষসমূহের সম্মতির ভিত্তিতে লিগ্যাল এইড অফিসে বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তি করা হয়ে থাকে।

‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’ উদ্যাপন উপলক্ষ্যে সুপ্রিম কোর্ট ও জেলা লিগ্যাল এইড অফিসের সাফল্যের গল্পের তথ্য সংগ্রহ ও প্রকাশনা সংক্রান্ত বিষয়ে ইতোমধ্যে নোটিশ জারি করা হয়েছে। এতে বলা হয়েছে যে, উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, আগামী ২৮ এপ্রিল ২০২৬ ‘জাতীয় আইনগত সহায়তা দিবস। কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার নিমিত্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এবং বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর এর যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। ওই কর্মসূচির অংশ হিসেবে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস এবং জেলা লিগ্যাল এইড অফিসসমূহের বিগত বছরের উল্লেখযোগ্য কার্যক্রম ও সাফল্যের গল্পসমূহ সম্বলিত একটি ডকুমেন্টারি তৈরি এবং বিশেষ প্রকাশনা ছাপানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট লিগ্যাল এইড অফিসসমূহের বিগত বছরের কার্যক্রমের উল্লেখযোগ্য সাফল্যের গল্পের তথ্য ছবিসহ পড়ঁৎঃড়ভভরপবৎহষধংড়@মসধরষ.পড়স ই-মেইলে ও সফটকপি চাওয়া হয়।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার সহকারী পরিচালক (প্রশাসন) রিফাত আরা সুলতানা স্বাক্ষরিত এ সংক্রান্ত নোটিশটি সংস্থার ওয়েবসাইট রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাকৃবিতে স্বল্পমেয়াদী ও উচ্চ ফলনশীল চিকন ধানের জাত ‘জিএইউ ধান ৪’ উদ্ভাবন

চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১

বোয়িং বিমান কেনায় অগ্রগতি, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা

মানবসম্পদ রক্ষায় তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ জরুরী : চীফ হুইপ

ঢাবি উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের রজত জয়ন্তী উদযাপন

আফগানিস্তানে ভূমিকম্পে একই পরিবারের ৮ সদস্যসহ নিহত ১২

হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৯

অর্থ আত্মসাত ও মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী তিন দিনের রিমান্ডে

জগন্নাথ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জুনান চাকমা চ্যাম্পিয়ন

১০

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

১১

ক্রয়কৃত জমি দখল নিতে চাইলে অপহরণ মামলায় ফাঁসানোর অভিযোগ

১২

২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ

১৩

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

১৪

ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ

১৬

কেসিসি-কে পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য : কেসিসি প্রশাসক

১৭

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে বিওএ’র অভিনন্দন

১৮

আট বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

১৯

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হচ্ছে জাতীয় সীরাত প্রতিযোগিতা

২০