নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫ জন

আশুলিয়ায় নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আশুলিয়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের থেকে ১ কেজি গাঁজা, ২০ লিটার চোলাই মদ ও ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

এর আগে ভোর রাতে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড ও নরসিংহপুর লালপাহাড় সিটি এলাকা তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার ইয়ারপুর এলাকার মৃত লক্ষী মন্ডল ওরফে লক্ষণ সরকারের ছেলে বিদ্যুৎ সরকার (৪০), টাঙ্গাইল জেলার গোপালপুর থানার বালোবাড়ী এলাকার মৃত বরকত আলীর ছেলে ইউসুফ আলী (৪৫) ও তার স্ত্রী শিল্পী বেগম (৪০), এবং চাঁদপুর জেলার মতলব উত্তর থানার চর মাছুয়া এলাকার হারুন অর রশিদের ছেলে আরিফ হোসেন রাজু (২৬)।

ডিবি পুলিশ জানায়, শুক্রবার ভোর রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় চেকপোষ্ট ডিউটি চলাকালে পেশাদার মাদক ব্যবসায়ী ইউসুফ আলী ও তার স্ত্রী শিল্পী বেগমকে ১ কেজি গাঁজাসহ আটক করে ডিবি পুলিশ । এ সময় ২০ লিটার চোলাই মদসহ আরিফ হোসেন রাজু নামের আরও এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এরপরে ভোর রাত পৌণে ৫টার দিকে আশুলিয়া থানাধীন নরসিংহপুর লালপাহাড় সিটি এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী বিদ্যুৎ সরকারকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, আটককৃতদের মধ্যে ইউসুফ আলী ও বিদ্যুৎ সরকারের নামে ৫টি করে মাদক মামলা সহ অন্যান্য মামলা রয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোহরদীতে বিশেষ অভিযানে জুয়ার আসর ভেঙে দিল পুলিশ, আটক ৭

হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন এমপি নূরুল ইসলাম বুলবুল

নওগাঁয় কারিগরী যুক্তির মাধ্যমে ডাকাত চক্রের ৪ গটফাদার গ্রেপ্তার

আশুলিয়ায় নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

খুলনায় জাল টাকাসহ গ্রেফতার ২

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫

জব্দ ঘোড়া বিক্রির অভিযোগে কালিয়াকৈর থানার ওসি বদলি

দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম

টেকনাফের বাহারছড়ায় প্রায় ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ

১০

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ভেতর অভিনব কায়দায় রাখা ৪৯ কেজি গাঁজাসহ আটক ৩

১১

রাজবাড়ী জেলা পরিষদ অবৈধ দখল থেকে জমি উদ্ধার করেছে

১২

খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড প্রকল্প

১৩

সুনামগঞ্জে সার-বীজ বিতরণ উদ্বোধন করলেন এমপি মিলন

১৪

হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট

১৫

সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত

১৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

১৭

শান্তিরক্ষায় অবদানের জন্য জর্জিয়া অঙ্গরাজ্য হতে সম্মাননা পেল বাংলাদেশ

১৮

আপনার ব্যাংক ফাঁকা করে দিতে পারে যে এ্যাপ্লিকেশন

১৯

এক লাফে দাম বাড়লো এলপিজি’র

২০