নিউজ ডেস্ক
৫ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

পঞ্চগড়ে ৮৭ লাখ টাকার বিষ্ণু মূর্তিসহ গ্রেফতার ১

জেলার দেবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৮৭ লাখ টাকা মূল্যমানের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র‌্যাব। এসময় সুজন মহন্ত (৩৫) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।

আজ সকালে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার দন্ডপাল ইউনিয়নের খগেরহাট এলাকায় র‌্যাব-১৩, নীলফামারী ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত সুজন মহন্ত দেবীগঞ্জ উপজেলার খগেরহাট (বিনয়পুর) এলাকার বাসিন্দা।

র‌্যাব-১৩ জানায়, অভিযানে ২৯ কেজি ওজনের ৩১ ইঞ্চি দৈর্ঘ্য ও ১৩ ইঞ্চি প্রস্থের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮৭ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন মহন্ত জানান, উদ্ধারকৃত এই প্রত্নবস্তুটি পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে সংরক্ষণ করে রাখা হয়েছিল। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিপ্লব কুমার গোস্বামী বলেন, প্রত্নতাত্ত্বিক সম্পদ চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিশালে ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তার

ঢাবি উপাচার্যের সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

সংসদের অধিবেশন শুরু

ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী

সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জনপ্রশাসন মন্ত্রণালয়ের

কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ

সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা

কুমিল্লায় ৬৯৩ পিস ভারতীয় শাড়ি জব্দ

নৌ পুলিশের অভিযানে আটক ১৬৩ জন

কুমিল্লায় খাবার হোটেলের দেয়াল ধসে এক বৃদ্ধের মৃত্যু

১০

আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

১১

গিটার শেখানোর নামে তরুণীদের বাসায় নিয়ে যেয়ে করতেন শারীরিক সম্পর্ক

১২

বোরকা পরে তেল নিয়ে গিয়ে ধরা খেলেন এক যুবক

১৩

টাঙ্গাইলে দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

১৪

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক’ হামলার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর

১৫

রাষ্ট্রপতি নিজ শহর পাবনা থেকে ঢাকায় ফিরেছেন

১৬

পশ্চিমাঞ্চলে মৃদু তাপ প্রবাহের সম্ভাবনা, বাড়তে পারে সারাদেশের তাপমাত্রা

১৭

রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও সিরাপ জব্দ

১৮

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১ জনের প্রাণহানি

১৯

টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক ২: কোস্টগার্ড

২০