নিউজ ডেস্ক
৭ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

ট্রাম্পের ইরান যুদ্ধ কি ন্যাটোর জন্য হুমকি হয়ে উঠছে?

 ইরান যুদ্ধের প্রভাব সামাল দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন তার ক্ষোভের বড় অংশই ঘুরিয়ে দিচ্ছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটো-এর দিকে, যা জোটটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইউরোপীয় মিত্ররা সমর্থন না দেওয়ায় ট্রাম্প ক্ষুব্ধ। তারা হরমুজ প্রণালী পুনরায় খুলতে সামরিক সহায়তা দিতে অস্বীকৃতি জানিয়েছে এবং কিছু ক্ষেত্রে মার্কিন যুদ্ধবিমানকে ঘাঁটি ব্যবহারের অনুমতিও দেয়নি।

ব্রাসেলস থেকে এএফপি জানায়, ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ আখ্যা দিয়ে বলেন, তিনি যুক্তরাষ্ট্রকে জোট থেকে প্রত্যাহারের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছেন।

সম্পর্কের টানাপোড়েন

ট্রাম্পের এ মনোভাব নতুন নয়। এর আগেও তিনি ন্যাটোকে ‘অচল’ বলে অভিহিত করেছিলেন এবং সদস্য দেশগুলো প্রতিরক্ষা ব্যয় না বাড়ালে তাদের সুরক্ষা না দেওয়ার হুমকি দিয়েছেন।

এবার পরিস্থিতি আরও জটিল হয়েছে, কারণ শুধু ট্রাম্প নন—যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও সতর্ক করেছেন, ইউরোপীয় দেশগুলো যদি মার্কিন বাহিনীকে ঘাঁটি ব্যবহারে বাধা দেয়, তবে ওয়াশিংটনকে ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করতে হতে পারে।

সাবেক মার্কিন রাষ্ট্রদূত আইভো ডালডার বলেন, এই সংকট জোটের ভেতরের আস্থার ভিত্তিকেই নাড়িয়ে দিয়েছে। তার মতে, ‘এটি ন্যাটোর ইতিহাসের সবচেয়ে বড় সংকট হতে পারে।’

ইউরোপের অনাগ্রহ

ইউরোপীয় দেশগুলো এবার ট্রাম্পের চাপে নতি স্বীকার করতে অনিচ্ছুক। কারণ, ইরানে হামলার আগে তাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। ফলে তারা এখন এই সংঘাতে জড়িয়ে পড়তে চায় না।

একজন ন্যাটো কূটনীতিক বলেন, ‘দিন দিন পরিস্থিতি আরও গুরুতর হচ্ছে।’

টিকে থাকার আশাবাদ

তবে সবাই হতাশ নয়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘ন্যাটো বহু দশক ধরে আমাদের নিরাপত্তা দিয়েছে, আমরা এই জোটে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।’

ন্যাটো প্রধান মার্ক রুটেও মনে করেন, ট্রাম্পের চাপ ইউরোপীয় দেশগুলোকে প্রতিরক্ষা ব্যয় বাড়াতে বাধ্য করেছে, ফলে জোট আগের চেয়ে শক্তিশালী হয়েছে।

সামনে বড় পরীক্ষা

জুলাইয়ে তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনে ট্রাম্পের সঙ্গে অন্যান্য ৩১ নেতার মুখোমুখি বৈঠক হতে যাচ্ছে, যা এই সংকটের একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, বর্তমান বিরোধ মিটে গেলেও ট্রাম্প ক্ষমতায় থাকা পর্যন্ত ন্যাটোকে ‘রোলার-কোস্টার’ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হত

একই সঙ্গে ইউরোপীয় দেশগুলোর মধ্যে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে ভাবনা জোরদার হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিশালে ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তার

ঢাবি উপাচার্যের সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

সংসদের অধিবেশন শুরু

ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী

সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জনপ্রশাসন মন্ত্রণালয়ের

কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ

সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা

কুমিল্লায় ৬৯৩ পিস ভারতীয় শাড়ি জব্দ

নৌ পুলিশের অভিযানে আটক ১৬৩ জন

কুমিল্লায় খাবার হোটেলের দেয়াল ধসে এক বৃদ্ধের মৃত্যু

১০

আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

১১

গিটার শেখানোর নামে তরুণীদের বাসায় নিয়ে যেয়ে করতেন শারীরিক সম্পর্ক

১২

বোরকা পরে তেল নিয়ে গিয়ে ধরা খেলেন এক যুবক

১৩

টাঙ্গাইলে দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

১৪

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক’ হামলার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর

১৫

রাষ্ট্রপতি নিজ শহর পাবনা থেকে ঢাকায় ফিরেছেন

১৬

পশ্চিমাঞ্চলে মৃদু তাপ প্রবাহের সম্ভাবনা, বাড়তে পারে সারাদেশের তাপমাত্রা

১৭

রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও সিরাপ জব্দ

১৮

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১ জনের প্রাণহানি

১৯

টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক ২: কোস্টগার্ড

২০