নিউজ ডেস্ক
৭ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮ জন

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে মাসব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী শুরু

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে আগামীকাল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক চলচ্চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে।

সর্বসাধারণের জন্য উন্মুক্ত সাপ্তাহিক এসব চলচ্চিত্র দর্শকরা সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পারবেন।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৩০০ আসন বিশিষ্ট প্রজেকশন হলে (দোতলায়) প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আর্কাইভে সংরক্ষিত নতুন/পুরাতন/দুর্লভ চলচ্চিত্র প্রদর্শন করা হবে

মাসিক সময়সূচি: হারুনর রশীদ পরিচালিত মেঘের অনেক রং চলচ্চিত্রটি প্রদর্শিত হবে ২ এপ্রিল বৃহস্পতিবার।  ১ ঘণ্টা ১৭ মিনিটের এই চলচ্চিত্রে মাথিন, ওমর এলাহী, রওশন আরা, আদনানসহ অনেকে অভিনয় করেছে।

৯ এপ্রিল বৃহস্পতিবার খান আতাউর রহমান পরিচালিত দিন যায় কথা থাকে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। সাদাকালো এ ছবিটির ব্যাপ্তিকাল ২ ঘণ্টা ৩২ মিনিট। এতে অভিনয় করেছেন ফারুক, কবরী, আনোয়ারা, খলিল ও টেলিসামাদ।

১৬ এপ্রিল বৃহস্পতিবার শাহ আলম কিরন পরিচালিত একটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। রঙিন এই চলচ্চিত্রের ব্যাপ্তিকাল ২ ঘণ্টা। এতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, আনোয়ারা ও রিণা খান।

২৩ এপ্রিল বৃহস্পতিবার দেওয়ান নজরুল পরিচালিত দোস্ত দুশমন চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। সাদাকালো এই চলচ্চিত্রটির ব্যাপ্তিকাল ২ ঘণ্টা ১৩ মিনিট। এতে অভিনয় করেছেন, সোহেল রানা, ওয়াসিম, শাবানা ও সুচরিতা।

৩০ এপিল বৃহস্পতিবার মমতাজ আলী পরিচালিত নসিব চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। রঙিন এ চলচ্চিত্রের ব্যাপ্তিকাল ২ ঘণ্টা ৪২ মিনিট। এতে অভিনয় করেছেন, উজ্জল, শাবানা, ইলিয়াস  কাঞ্চন ও রোজিনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিশালে ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তার

ঢাবি উপাচার্যের সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

সংসদের অধিবেশন শুরু

ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী

সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জনপ্রশাসন মন্ত্রণালয়ের

কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ

সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা

কুমিল্লায় ৬৯৩ পিস ভারতীয় শাড়ি জব্দ

নৌ পুলিশের অভিযানে আটক ১৬৩ জন

কুমিল্লায় খাবার হোটেলের দেয়াল ধসে এক বৃদ্ধের মৃত্যু

১০

আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

১১

গিটার শেখানোর নামে তরুণীদের বাসায় নিয়ে যেয়ে করতেন শারীরিক সম্পর্ক

১২

বোরকা পরে তেল নিয়ে গিয়ে ধরা খেলেন এক যুবক

১৩

টাঙ্গাইলে দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

১৪

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক’ হামলার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর

১৫

রাষ্ট্রপতি নিজ শহর পাবনা থেকে ঢাকায় ফিরেছেন

১৬

পশ্চিমাঞ্চলে মৃদু তাপ প্রবাহের সম্ভাবনা, বাড়তে পারে সারাদেশের তাপমাত্রা

১৭

রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও সিরাপ জব্দ

১৮

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১ জনের প্রাণহানি

১৯

টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক ২: কোস্টগার্ড

২০