নিউজ ডেস্ক
২১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে যোগ দিলেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুর জেলা পরিষদের নবনিযুক্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। বুধবার (১ এপ্রিল) সকালে দায়িত্ব গ্রহণের পর জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন।
এসময় তিনি বলেন, “সকলের সহযোগিতায় গাজীপুরকে দেশের উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই। বিশেষ ক্যাটাগরির জেলা হিসেবে গাজীপুর জেলা পরিষদের কার্যক্রমে আরও গতিশীলতা এনে এর সুনাম সারাদেশে ছড়িয়ে দিতে হবে।”
তিনি আরও বলেন, জেলা পরিষদের কার্যক্রমের মাধ্যমে জনগণের দুঃখ-কষ্ট লাঘব এবং উন্নয়ন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। সরকারি নীতিমালা মেনে এবং সকলের আন্তরিক সহযোগিতায় গাজীপুর জেলা পরিষদকে একটি বিশ্বমানের উন্নয়ন মডেলে রূপান্তর করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। এসময় প্রধান নির্বাহী কর্মকর্তা নবনিযুক্ত প্রশাসককে পরিষদের কার্যক্রম পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
নবাগত প্রশাসক তাঁর বক্তব্যে দেশের উন্নয়ন ভিশন বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব জেলা পরিষদ গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে ৩১ মার্চ ২০২৬ তারিখে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীকে গাজীপুর জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি একইদিনে দায়িত্ব গ্রহণ করেন এবং ১ এপ্রিল বিকেলে সর্বস্তরের জনগণ, নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি উপাচার্যের সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

সংসদের অধিবেশন শুরু

ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী

সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জনপ্রশাসন মন্ত্রণালয়ের

কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ

সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা

কুমিল্লায় ৬৯৩ পিস ভারতীয় শাড়ি জব্দ

নৌ পুলিশের অভিযানে আটক ১৬৩ জন

কুমিল্লায় খাবার হোটেলের দেয়াল ধসে এক বৃদ্ধের মৃত্যু

আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

১০

গিটার শেখানোর নামে তরুণীদের বাসায় নিয়ে যেয়ে করতেন শারীরিক সম্পর্ক

১১

বোরকা পরে তেল নিয়ে গিয়ে ধরা খেলেন এক যুবক

১২

টাঙ্গাইলে দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

১৩

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক’ হামলার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর

১৪

রাষ্ট্রপতি নিজ শহর পাবনা থেকে ঢাকায় ফিরেছেন

১৫

পশ্চিমাঞ্চলে মৃদু তাপ প্রবাহের সম্ভাবনা, বাড়তে পারে সারাদেশের তাপমাত্রা

১৬

রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও সিরাপ জব্দ

১৭

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১ জনের প্রাণহানি

১৮

টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক ২: কোস্টগার্ড

১৯

পঞ্চগড়ে ৮৭ লাখ টাকার বিষ্ণু মূর্তিসহ গ্রেফতার ১

২০