নিউজ ডেস্ক
২১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন: রক্তমাখা ছুরিসহ থানায় আত্মসমর্পণ, এলাকায় চাঞ্চল্য

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর মহানগরের টঙ্গীতে দাম্পত্য কলহের জেরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত স্ত্রী নিজেই রক্তমাখা ছুরিসহ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটে বুধবার (১ এপ্রিল) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পূর্ব পাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরকুন পূর্ব পাড়ার ৩৭৬ কুদ্দুছ খলিফা রোডের একটি ভাড়া বাসায় বসবাস করতেন অটোরিকশা চালক রকি (৩৫) ও তার স্ত্রী তানজিনা আক্তার ঝিনুক (২৫)। দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। বিশেষ করে স্বামীর চারিত্রিক স্খলন ও পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে বিরোধ তীব্র হয়ে ওঠে।
ঘটনার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পুনরায় বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্ত্রী ঝিনুক। অভিযোগ রয়েছে, তিনি ঘুমন্ত অবস্থায় স্বামী রকির পুরুষাঙ্গ ধারালো ছুরি দিয়ে কেটে দেন। এ সময় রকির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
এদিকে ঘটনার পর অভিযুক্ত স্ত্রী তানজিনা আক্তার ঝিনুক ভীতসন্ত্রস্ত অবস্থায় রক্তমাখা ছুরি নিয়ে টঙ্গী পূর্ব থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং তাকে হেফাজতে নেয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান জানান, “অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিশালে ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তার

ঢাবি উপাচার্যের সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

সংসদের অধিবেশন শুরু

ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী

সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জনপ্রশাসন মন্ত্রণালয়ের

কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ

সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা

কুমিল্লায় ৬৯৩ পিস ভারতীয় শাড়ি জব্দ

নৌ পুলিশের অভিযানে আটক ১৬৩ জন

কুমিল্লায় খাবার হোটেলের দেয়াল ধসে এক বৃদ্ধের মৃত্যু

১০

আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

১১

গিটার শেখানোর নামে তরুণীদের বাসায় নিয়ে যেয়ে করতেন শারীরিক সম্পর্ক

১২

বোরকা পরে তেল নিয়ে গিয়ে ধরা খেলেন এক যুবক

১৩

টাঙ্গাইলে দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

১৪

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক’ হামলার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর

১৫

রাষ্ট্রপতি নিজ শহর পাবনা থেকে ঢাকায় ফিরেছেন

১৬

পশ্চিমাঞ্চলে মৃদু তাপ প্রবাহের সম্ভাবনা, বাড়তে পারে সারাদেশের তাপমাত্রা

১৭

রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও সিরাপ জব্দ

১৮

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১ জনের প্রাণহানি

১৯

টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক ২: কোস্টগার্ড

২০