এপ্রিলের আকাশে উঠতে চলেছে বছরের প্রথম পূর্ণচাঁদ। যাকে বলা হয় ‘পিঙ্ক মুন’ বা ‘গোলাপি চাঁদ’। নাম শুনে মনে হতে পারে চাঁদ বোধ হয় হয় গোলাপি রঙের হবে, বিষয়টি মোটেই তা নয়। আসলে এটি দেখতে সাধারণ চাঁদের মতোই। কখনও কখনও সামান্য হালকা কমলা বা গোলাপি ছোঁয়া দেখা যেতে পারে
পিঙ্ক মুন’ নাম এসেছে উত্তর আমেরিকার বসন্তকালীন বুনো ফুল ‘ফ্লক্স’ থেকে। যে ফুল এই সময় ফুটে। আর এই ফুলগুলো গোলাপি রঙের হয়। তাই এই পূর্ণচাঁদকে ফুলের সাথে তুলনা করা হয়। এই চাঁদ শুধু দৃষ্টিনন্দনই নয়। অনেকের কাছে এটা নতুন উদ্দীপনা ও শুরুর প্রতীক। বিভিন্ন সংস্কৃতিতে এই সময়টি আত্মচিন্তা এবং প্রকৃতির সঙ্গে সংযোগের জন্যও গুরুত্বপূর্ণ মনে করা হয়।
এই চাঁদকে পাস্কাল মুন নামেও ডাকা হয়। পশ্চিমা খ্রিস্টান ধর্মে, পাস্কাল মুনকে বিবেচনা করে পাশ্চাত্য ইস্টারের তারিখ নির্ধারণ করা হয়। এবার ইস্টার হবে ৫ এপ্রিল ২০২৬।
নাসার তথ্য অনুযায়ী, পূর্ণচাঁদ হল সেই সময় যখন চাঁদ সূর্যের ঠিক বিপরীত দিকে থাকে। পৃথিবী থেকে পুরো দিনের আলো চাঁদের দিকে দেখা যায়। পূর্ণচাঁদ সূর্যাস্তের সময় উঠে এবং সূর্যোদয়ের সময় অস্ত যায়। তাই সন্ধ্যার পর থেকেই চাঁদ চোখে পড়তে শুরু করবে। আর পুরো রাত জুড়েই আকাশে দেখা যাবে।
বাংলাদেশের আকাশেও এপ্রিলের প্রথম পূর্ণচাঁদ স্বাভাবিকভাবে দেখা যাবে। তবে আবহাওয়া এবং মেঘমালা যদি বেশি থাকে, তখন স্পষ্ট দেখা নাও যেতে পারে। তাই যারা দেখতে চান, তারা সন্ধ্যার পরেই জানালার পাশে বা ছাদে চোখ রাখলে পেয়ে যেতে পারেন গোলাপি চাঁদের দেখা।
যদিও চাঁদ গোলাপি রঙের হবে না। তবে তার উজ্জ্বলতা, সৌন্দর্য এবং বসন্তের বার্তা আপনাকে মুগ্ধ করবে।
মন্তব্য করুন