নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

এখানে মধ্যপ্রাচ্যের যুদ্ধে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হলো:

-নেতানিয়াহু: যুদ্ধের লক্ষ্যে অগ্রগতি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্যগুলোর অর্ধেকের বেশি অর্জিত হয়েছে। তবে যুদ্ধ কবে শেষ হবে, সে বিষয়ে কোনো সময়সীমা দেননি তিনি।

তিনি যুক্তরাষ্ট্রের রক্ষণশীল সম্প্রচারমাধ্যম নিউজম্যাক্সকে বলেন, ‘এটা নিশ্চিতভাবেই অর্ধেকের বেশি অগ্রগতি। কিন্তু আমি এর কোনো সময়সূচি নির্ধারণ করতে চাই না।’ প্যারিস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

-জাতিসংঘের দুই শান্তিরক্ষী নিহত-
লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী (ইউনিফিল) জানিয়েছে, দেশটির দক্ষিণে সোমবার এক বিস্ফোরণে তাদের দুই সদস্য নিহত হয়েছেন। এর আগের দিন আরও একজন শান্তিরক্ষী নিহত হন।

বিস্ফোরণে আরও দুই ‘ব্লু হেলমেট’ আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। বাহিনীটি জানিয়েছে, তারা এ ঘটনায় তদন্ত শুরু করেছে।

-বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলা-
পুলিশ সূত্র জানায়, ইরাকের রাজধানী বাগদাদে সোমবার রাতে মার্কিন দূতাবাস লক্ষ্য করে চালানো একটি ড্রোন হামলা প্রতিহত করা হয়। এর ধ্বংসাবশেষ কাছাকাছি এলাকায় পড়ে একজন বেসামরিক ব্যক্তি আহত হন।

এর আগের সন্ধ্যায় বাগদাদ বিমানবন্দর এলাকার একটি ইরাকি সামরিক ঘাঁটিতেও রকেট হামলা হয়, যেখানে মার্কিন দূতাবাসের একটি সহায়ক কেন্দ্র রয়েছে।

-হরমুজ প্রণালীতে টোল পরিকল্পনা অনুমোদন-
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির পার্লামেন্টের একটি কমিশন হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের পরিকল্পনা অনুমোদন করেছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেল ও গ্যাস পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথ কার্যত বন্ধ রয়েছে।

পার্লামেন্টের নিরাপত্তা কমিশনের এক সদস্যের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, পরিকল্পনায় ‘আর্থিক ব্যবস্থা ও রিয়ালভিত্তিক টোল পদ্ধতি এবং ইরানের সার্বভৌম ভূমিকা বাস্তবায়ন’ অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি প্রণালীর অপর প্রান্তে থাকা ওমানের সঙ্গে সহযোগিতার কথাও বলা হয়েছে।

-জ্বালানি খাতে পদক্ষেপে জি৭-এর অঙ্গীকার-
জি৭-এর অর্থমন্ত্রীরা বলেছেন, যুদ্ধের কারণে অস্থির হয়ে ওঠা জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে তারা ‘প্রয়োজনীয় সব ব্যবস্থা’ নিতে প্রস্তুত।

– তুরস্কগামী ক্ষেপণাস্ত্র প্রতিহত করল ন্যাটো-
ইরান থেকে তুরস্কের দিকে ছোড়া নতুন একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ন্যাটো বাহিনী।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর পর এটি চতুর্থ ক্ষেপণাস্ত্র। কর্তৃপক্ষ জানিয়েছে, চারটির একটিও তুরস্কের মাটিতে আঘাত হানতে পারেনি।

– যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রতি আহ্বান সিসির-
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ বন্ধে সহায়তার আহ্বান জানিয়েছেন।

কায়রোয় তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে বলছি—আমাদের অঞ্চল, উপসাগরে এই যুদ্ধ কেউ থামাতে পারবে না। অনুগ্রহ করে আমাদের সাহায্য করুন। আপনি তা করতে সক্ষম।’

-ইরানের সঙ্গে গোপন আলোচনায় আশাবাদী যুক্তরাষ্ট্র—
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান সরকারের ভেতরের কিছু অংশের সঙ্গে কাজ করার বিষয়ে তিনি আশাবাদী। যুক্তরাষ্ট্র গোপনে ইতিবাচক বার্তা পেয়েছে বলেও জানান তিনি।

রুবিও বলেন, ইসলামি প্রজাতন্ত্রের ভেতরে ‘ভাঙন’ রয়েছে এবং যুক্তরাষ্ট্র আশা করে ‘কার্যকর ক্ষমতাসম্পন্ন’ ব্যক্তিরা নেতৃত্বে আসবেন।

– তেহরানের বিশ্ববিদ্যালয়ে ইসরাইলের হামলা-
ইসরাইলি বাহিনী জানায়, তারা তেহরানে অবস্থিত ইমাম হোসেইন বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে। এই প্রতিষ্ঠানটি ইরানের রেভল্যুশনারি গার্ড পরিচালিত ও উন্নত অস্ত্র গবেষণায় ব্যবহৃত হয় বলে দাবি করা হয়েছে।

– ইরানের তেলকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের-
যুদ্ধ বন্ধে দ্রুত চুক্তি না হলে ইরানের তেল রপ্তানির কেন্দ্র খার্গ দ্বীপ, তেলক্ষেত্র ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি দিয়েছেন ট্রাম্প।

তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, যুক্তরাষ্ট্র তেহরানের ‘আরও যুক্তিসংগত শাসনের’ সঙ্গে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ করছে। তবে সমঝোতা না হলে ওয়াশিংটন ‘সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলক্ষেত্র ও খার্গ দ্বীপ (এবং সম্ভবত সব লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্র)’ সম্পূর্ণ ধ্বংস করবে।

-বৈরুতের কাছে হামলায় হিজবুল্লাহর তিন সদস্য নিহত-
নিরাপত্তা সূত্র এএফপিকে জানায়, বৈরুতের দক্ষিণ উপশহরের কাছে একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় অন্তত তিনজন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন।

হামলাটি হিজবুল্লাহ ব্যবহৃত একটি কার্যালয়কে লক্ষ্য করে চালানো হয়। এতে তিনজন নিহত ও আরও তিনজন গুরুতর আহত হন।

অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা বৈরুতে ‘হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামোতে’ হামলা শুরু করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙ্গামাটিতে মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা

চাঁদপুরে জাটকা ধরায় ১৭ জেলের জরিমানা

ডালিয়া–পাগলাপীর সড়কে ডাকাতি, সংঘবদ্ধ ডাকাত দলের একজন গ্রেপ্তার

নওগাঁয় গ্যারেজে বাসের ভেতর যুবকের রহস্যজনক মৃত্যুঃ হওয়াই জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে

টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার

ঢাবিতে ‘পরিহারযোগ্য মৃত্যু রোধে আন্তর্জাতিক সচেতনতা দিবস’ পালিত

ডুয়েটে দেশের প্রথম ‘এআই অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাব’ উদ্বোধন

স্ত্রীসহ আইডিআরএ চেয়ারম্যান মোশারফের আয়কর নথি জব্দের নির্দেশ

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০ জন গ্রেফতার

ফ্লোরিডার একটি বিমানবন্দর ট্রাম্পের নামে নামকরণ বিলে গভর্নরের স্বাক্ষর

১০

১১

খুলনায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল এক ছাত্রীর

১২

পিরোজপুরে জ্বালানি তেলের মজুত ও সড়ক আইনে ৬ জনকে জরিমানা

১৩

রামুতে গভীর রাতে প্রশাসনের অভিযান, এস্কেভেটর জব্দ

১৪

ইরান যুদ্ধের প্রভাবে পানামা খালে জাহাজ চলাচল বেড়েছে

১৫

ইরান যুদ্ধের লক্ষ্য ‘অর্ধেকেরও বেশি’ অর্জিত হয়েছে, দাবি নেতানিয়াহুর

১৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

১৭

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ৬০৪ কোটি টাকা টিকা বরাদ্দ

১৮

পটিয়া মাদ্রাসার মুহতামিমের ইন্তেকালে ধর্মমন্ত্রীর শোক

১৯

প্রকোপ বেড়েছে হাম রোগের

২০