নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪ জন

প্রকোপ বেড়েছে হাম রোগের

দেশজুড়ে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে। এরই মধ্যে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চলতি মার্চ মাসে ১৯ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

চিকিৎসকদের মতে, সময়মতো টিকা না নেওয়া, টিকার ঘাটতি এবং নির্ধারিত বুস্টার ডোজ প্রদান না হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠছে। বর্তমানে হাসপাতালে ১২০ জনের বেশি হাম রোগী ভর্তি রয়েছে, যাদের বেশিরভাগই শিশু।

হাসপাতালে ভর্তি শিশুদের স্বজনদের মধ্যে উদ্বেগ বাড়ছে। পটুয়াখালী থেকে চিকিৎসার জন্য আসা এক মা জানান, সন্তানকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে হয়েছে তাকে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতালে ভর্তি রাখতে হবে।

 

বিশেষজ্ঞরা বলছেন, অনেক ক্ষেত্রে অভিভাবকদের টিকা সম্পর্কে অনীহা এবং সচেতনতার অভাবও সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ। নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের বুস্টার ডোজ দেওয়ার কথা থাকলেও সাম্প্রতিক সময়ে তা দেওয়া হয়নি বলে জানা গেছে।

এদিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, হামের সংক্রমণ মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। নতুন করে টিকা সংগ্রহে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে, যেখানে আইসিইউ ও ভেন্টিলেটর সুবিধাও রাখা হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে জটিলতা এড়ানো সম্ভব হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি ৭ জন উদ্ধার

নরসিংদী জেলার প্রশাসক হলেন বিএনপি নেতা তোফাজ্জল হোসেন

রাঙ্গামাটিতে মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা

চাঁদপুরে জাটকা ধরায় ১৭ জেলের জরিমানা

ডালিয়া–পাগলাপীর সড়কে ডাকাতি, সংঘবদ্ধ ডাকাত দলের একজন গ্রেপ্তার

নওগাঁয় গ্যারেজে বাসের ভেতর যুবকের রহস্যজনক মৃত্যুঃ হওয়াই জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে

টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার

ঢাবিতে ‘পরিহারযোগ্য মৃত্যু রোধে আন্তর্জাতিক সচেতনতা দিবস’ পালিত

ডুয়েটে দেশের প্রথম ‘এআই অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাব’ উদ্বোধন

স্ত্রীসহ আইডিআরএ চেয়ারম্যান মোশারফের আয়কর নথি জব্দের নির্দেশ

১০

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০ জন গ্রেফতার

১১

ফ্লোরিডার একটি বিমানবন্দর ট্রাম্পের নামে নামকরণ বিলে গভর্নরের স্বাক্ষর

১২

১৩

খুলনায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল এক ছাত্রীর

১৪

পিরোজপুরে জ্বালানি তেলের মজুত ও সড়ক আইনে ৬ জনকে জরিমানা

১৫

রামুতে গভীর রাতে প্রশাসনের অভিযান, এস্কেভেটর জব্দ

১৬

ইরান যুদ্ধের প্রভাবে পানামা খালে জাহাজ চলাচল বেড়েছে

১৭

ইরান যুদ্ধের লক্ষ্য ‘অর্ধেকেরও বেশি’ অর্জিত হয়েছে, দাবি নেতানিয়াহুর

১৮

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

১৯

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ৬০৪ কোটি টাকা টিকা বরাদ্দ

২০