নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

ব্রি বিজ্ঞানীদের দুই মাসব্যাপি আধুনিক ধান উৎপাদন প্রশিক্ষণের উদ্বোধন

মোঃনাসির উদ্দিন জেলা গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) এর প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ‘ব্রির অগ্রগতি ও অর্জন’ শীর্ষক কর্মশালা এবং ব্রি বিজ্ঞানীদের দুই মাসব্যাপি আধুনিক ধান উৎপাদন প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান ৩০ মার্চ ২০২৬ সোমবার গাজীপুরস্থ সদর দপ্তরের প্রশিক্ষণ ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মশালা এবং প্রশিক্ষণের উদ্বোধন করেন। ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিএসসি’র সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণা প্রতিষ্ঠানসমূহ বিশেষ করে ব্রির বিজ্ঞানীরা নিরলস কাজ করে চলেছেন। উন্নত জাত উদ্ভাবনের মাধ্যমে তারাই মূলত দেশের কৃষি খাতকে বাঁচিয়ে রেখেছেন। তবে গবেষণা থেকে প্রাপ্য ফলাফল সাধারণ মানুষের কাছে আমাদের পৌঁছে দিতে হবে। তাহলেই একজন বিজ্ঞানীর গবেষণা কর্ম সার্থক হবে। আবার কর্মক্ষেত্রে প্রাপ্য সুযোগ-সুবিধার অভাবে এসব বিজ্ঞানীদের অনেকেই দেশের বাইরে চলে যাচ্ছে। তাই মেধার এ অপচয় রোধে তাদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ বলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দেশের কৃষি খাতের উন্নয়নে খুবই আন্তরিক। ক্ষমতা গ্রহণের পরপরই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের মাধ্যমে তিনি এর প্রমাণ রেখেছেন। দেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠান সমূহে বিদ্যমান যেসব সমস্যা রয়েছে তা সমাধানে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। আমি আশা করি বর্তমান সরকার এসব সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান অনুষ্ঠানে উপস্থিতির জন্য সকল অতিথিকে ধন্যবাদ জানান এবং একই সাথে তিনি আশা প্রকাশ করেন নতুন বিজ্ঞানীরা দুই মাসব্যাপি এই প্রশিক্ষণ থেকে আধুনিক ধান উৎপাদন বিষয়ে সম্যক ধারণা লাভকরবে। উদ্বোধন অনুষ্ঠানের আগে বিপিএসসি’র চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম এবং সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ ব্রির সি-ফোর ল্যাব, কেন্দ্রীয় গবেষণাগার এবং জিন ব্যাংক পরিদর্শন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁজুড়ে হামের সংক্রমণ বৃদ্ধি, শিশুমৃত্যু ও হাসপাতালে শয্যাসংকট

নওগাঁ জেলা প্রেস ক্লাবে আহ্বায়ক কমিটি গঠন

হাইকোর্টের আদেশ অমান্য করে আত্রাই নদীতে অবৈধ বালু উত্তোলন, মামলা হলেও মূলহোতা ধরাছোঁয়ার বাইরে।

চাঁপাইনবাবগঞ্জে মহামারিতে রুপ নিয়েছে হাম

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে: চসিক মেয়র

জ্বালানি সংকট নয়, অতিরিক্ত মজুদ প্রবণতাই চ্যালেঞ্জ: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

নাপোলির প্রতি ‘পিঠ ফিরিয়ে নেওয়া সম্ভব নয়’, চিকিৎসা বিতর্কে লুকাকুর জবাব

ব্রি বিজ্ঞানীদের দুই মাসব্যাপি আধুনিক ধান উৎপাদন প্রশিক্ষণের উদ্বোধন

সাবেক প্রধানমন্ত্রী ওলির মুক্তির দাবিতে বিক্ষোভ

ডিএনসিসি’র উন্নয়ন কাজে গুণগতমান নিশ্চিতে প্রকৌশলীদের মাঠে থাকা বাধ্যতামূলক

১০

বিমানকে যাত্রীবান্ধব ও লাভজনক করার আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

১১

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

১২

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার নিজস্ব ভবনের নির্মাণকাজের উদ্বোধন

১৩

রাঙ্গামাটিতে মাতৃদুগ্ধ বিষয়ক অবহিতকরণ কর্মশালা

১৪

কুষ্টিয়ায় সাহাবুল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

১৫

ভোলায় সাড়ে ৫২ হাজার প্রাথমিক শিক্ষার্থীর জন্য স্কুল ফিডিং শুরু

১৬

নবীগঞ্জের কুর্শি ক্লিনিকে নানান অনিয়ম দূর্ণীতির আখড়ায় পরিনত, দিনের পর মাস থাকছে তালাবদ্ধ

১৭

ডেঙ্গুতে আরও ২৩ জন হাসপাতালে ভর্তি

১৮

নানা অভিযোগে চুয়াডাঙ্গায় ৩ দোকানিকে জরিমানা

১৯

মুন্সিগঞ্জে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করেছে কোস্ট গার্ড

২০