নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

কুষ্টিয়ায় সাহাবুল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

জেলার মিরপুর উপজেলায় সাহাবুল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবির সরকার আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত ৩ আসামিকে কারাগারে পাঠানো হয় এবং অপর এক আসামি পলাতক থাকায় তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মিটন পশ্চিমপাড়া গ্রামের মহিন প্রামাণিকের ছেলে আসাদুল প্রামাণিক ওরফে কালু, আবুল কাশেমের ছেলে হাবিল হোসেন, ওমর আলীর ছেলে মিলন এবং মাজিরহাট খাঁপাড়া গ্রামের মসলেম মোল্লার ছেলে আবু তাহের।

মামলার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২০ অক্টোবর বিকেলে সাহাবুল বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বাজার শেষে ছেলে সাব্বিরকে দিয়ে জিনিসপত্র বাড়িতে পাঠিয়ে দেন তিনি। এরপর রাত থেকে তিনি নিখোঁজ হন। পরদিন সকালে বুরাপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নওদা আজমপুর মাঠপাড়ার একটি ধইঞ্চা ক্ষেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের স্ত্রী সুমি খাতুন ওইদিনই মিরপুর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসএম জাবীদ হাসান ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
এ মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এ রায় প্রদান করেন।
পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার সিরাজুল ইসলাম বাসসকে বলেন, সাহাবুল হত্যা মামলায় অপরাধ সন্দেহীতভাবে প্রমাণিত হওয়ায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে মহামারিতে রুপ নিয়েছে হাম

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে: চসিক মেয়র

জ্বালানি সংকট নয়, অতিরিক্ত মজুদ প্রবণতাই চ্যালেঞ্জ: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

নাপোলির প্রতি ‘পিঠ ফিরিয়ে নেওয়া সম্ভব নয়’, চিকিৎসা বিতর্কে লুকাকুর জবাব

ব্রি বিজ্ঞানীদের দুই মাসব্যাপি আধুনিক ধান উৎপাদন প্রশিক্ষণের উদ্বোধন

সাবেক প্রধানমন্ত্রী ওলির মুক্তির দাবিতে বিক্ষোভ

ডিএনসিসি’র উন্নয়ন কাজে গুণগতমান নিশ্চিতে প্রকৌশলীদের মাঠে থাকা বাধ্যতামূলক

বিমানকে যাত্রীবান্ধব ও লাভজনক করার আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার নিজস্ব ভবনের নির্মাণকাজের উদ্বোধন

১০

রাঙ্গামাটিতে মাতৃদুগ্ধ বিষয়ক অবহিতকরণ কর্মশালা

১১

কুষ্টিয়ায় সাহাবুল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

১২

ভোলায় সাড়ে ৫২ হাজার প্রাথমিক শিক্ষার্থীর জন্য স্কুল ফিডিং শুরু

১৩

নবীগঞ্জের কুর্শি ক্লিনিকে নানান অনিয়ম দূর্ণীতির আখড়ায় পরিনত, দিনের পর মাস থাকছে তালাবদ্ধ

১৪

ডেঙ্গুতে আরও ২৩ জন হাসপাতালে ভর্তি

১৫

নানা অভিযোগে চুয়াডাঙ্গায় ৩ দোকানিকে জরিমানা

১৬

মুন্সিগঞ্জে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করেছে কোস্ট গার্ড

১৭

দ্বিতীয় ম্যাচে হেরেছে মুস্তাফিজ-ইমনের লাহোর

১৮

বিশ্বকাপে ফেরার লড়াইয়ে ‘এভারেস্ট’ জয়ের আশা ইতালির

১৯

ঢাবিতে দু’দিনব্যাপী ইয়াং স্কলার কনফারেন্স শুরু

২০