নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

ইনসাফের ভিত্তিতে সংসদ পরিচালনার ওপর গুরুত্বারোপ বিরোধীদলীয় নেতার

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেছেন যে, সংসদে ন্যায় প্রতিষ্ঠা হলে সারা দেশে ন্যায়বিচার নিশ্চিত করার পথ সুগম হবে। তিনি এ লক্ষ্যে জাতীয় সংসদকে ‘ইনসাফ’-এর ভিত্তিতে পরিচালনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

ডা. শফিক আজ সংসদে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় ব্যারিস্টার কায়সার কামালকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানান এবং সংসদের কার্যক্রম পরিচালনায় তার নিরপেক্ষতা ও ন্যায্যতার প্রতিশ্রুতির প্রশংসা করেন।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ আশা করে জাতীয় সংসদ দেশের সব ধরনের কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

তিনি আরও বলেন, ডেপুটি স্পিকারের আসন ন্যায় ও নিরপেক্ষতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান।

বিরোধীদলীয় এ নেতা ডেপুটি স্পিকারের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের অঙ্গীকারকে স্বাগত জানান এবং প্রত্যেককে তাদের প্রাপ্য দেওয়ার বিষয়টি নিশ্চিত করার প্রতিশ্রুতিকে প্রশংসা করেন।

তিনি বলেন, সংসদ থেকে জাতি যে ইনসাফের প্রত্যাশা করে, এ ধরনের অঙ্গীকার তারই প্রতিফলন।

ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনের সময় যুক্তিসংগত ও ন্যায়সঙ্গত সকল সিদ্ধান্ত বাস্তবায়নে বিরোধী দলের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন শফিকুর রহমান।

তিনি আরও বলেন, মানুষ হিসেবে ভুল হওয়া স্বাভাবিক। যদি এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে বিরোধী দল গঠনমূলকভাবে তা সংশোধনে আন্তরিক সহায়তা করবে।

বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করেন, সংসদ যদি ন্যায় ও নিরপেক্ষতার ভিত্তিতে পরিচালিত হয়, তাহলে সারা দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব হবে।

তিনি ডেপুটি স্পিকারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বক্তব্য শেষ করেন এবং পুনরায় তাকে অভিনন্দন জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইজিপির সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশের সাক্ষাৎ

চট্টগ্রামে হিমাগারে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি

চট্টগ্রামে ৬ হাজার লিটার অকটেন মজুদ রেখে পাম্পে বিক্রি বন্ধ, জরিমানা

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

ডিএসইতে সূচকের পতন, লেনদেন ৬৪৬ কোটি টাকা

ইনসাফের ভিত্তিতে সংসদ পরিচালনার ওপর গুরুত্বারোপ বিরোধীদলীয় নেতার

মানবপাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: শামা

জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি : ডেপুটি স্পিকার

ইসরাইলে যুদ্ধবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

১০

চারদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

১১

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত

১২

নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবা থেকে শ্রমিকের লাশ উদ্ধার

১৩

দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

১৪

হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্য যুদ্ধ আরও বিস্তৃত

১৫

গাজীপুরে জমি বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আহত ৩

১৬

বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেডের প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১৭

বান্দরবানে ৬৬৫ হতদরিদ্র পরিবারকে অর্থ সহায়তা

১৮

ইরানের নৌ-অস্ত্র উৎপাদনকারী কমপ্লেক্সে হামলা চালানোর দাবি ইসরাইলের

১৯

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার

২০