নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

ইসরাইলে যুদ্ধবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের বিরুদ্ধে ইসরাইলে বিক্ষোভে নেমেছে শত শত মানুষ। শনিবার তেল আবিবসহ কয়েকটি শহরে এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তবে অনুমতি না থাকায় নিরাপত্তা বাহিনী তা ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।

তেল আবিব থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরুর পর থেকেই প্রতি সপ্তাহে এ ধরনের বিক্ষোভ হচ্ছে। শুরুতে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল হাতে গোনা। এখন তা কিছুটা বেড়েছে।

তবে গত বছরের গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভের মতো বড় আকার এখনো পায়নি।

শনিবারের বিক্ষোভে সাবেক কয়েকজন সংসদ সদস্য ও বামপন্থী বিভিন্ন সংগঠন অংশ নেয়। এর মধ্যে ছিল ‘স্ট্যান্ডিং টুগেদার’, ‘পিস নাউ’ ও ‘উইমেন ওয়েজ পিস।’

এএফপির ভিডিওতে দেখা যায়, তেল আবিবে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিচ্ছে। উত্তরাঞ্চলীয় শহর হাইফাতেও একই ধরনের দৃশ্য ধারণ করেছেন কর্মীরা।

যুদ্ধকালীন নিরাপত্তা নির্দেশনা অনুযায়ী, ইসরাইলে অর্ধশতের বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ।

কারণ দেশটি প্রতিদিনই ইরান ও লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও রকেট হামলার মুখে রয়েছে।

একটি আয়োজক সংগঠনের মুখপাত্র এএফপিকে জানান, বিক্ষোভের অনুমতি নেওয়া হয়নি।

তেল আবিবে এএফপির সাংবাদিকরা জানান, পুলিশ অনেক ক্ষেত্রে কঠোরভাবে বিক্ষোভকারীদের পিছু হটায়। এতে কয়েকজন মাটিতে পড়ে যান।

এক সাংবাদিকের মতে, অন্তত চারজনকে আটক করা হয়।

তবে ইসরাইলি পুলিশ জানায়, তেল আবিবের ‘অবৈধ বিক্ষোভ’ জরুরি বিধিনিষেধের কারণে ছত্রভঙ্গ করা হয়েছে। সেখানে ১৩ জনকে গ্রেফতার করা হয়।

হাইফায় আরও পাঁচ জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, তারা রাস্তা অবরোধ করে ও নির্দেশনা মানেনি।

‘স্ট্যান্ডিং টুগেদার’ এক বিবৃতিতে অভিযোগ করে, ‘গ্রেফতার চালানো ও ভিন্নমত দমনের নির্দেশ দেওয়া হয়েছে।’

তাদের দাবি, ‘সরকার বিক্ষোভ আন্দোলন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে।’

এদিকে, ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে এখনো ইসরাইলে জনসমর্থন বেশি। ‘ইসরাইল ডেমোক্রেসি ইনস্টিটিউট’-এর শুক্রবার প্রকাশিত এক জরিপে দেখা গেছে, ৭৮ শতাংশ ইহুদি ইসরাইলি এ যুদ্ধ সমর্থন করে। বিপরীতে আরব ইসরাইলিদের মধ্যে সমর্থন মাত্র ১৯ শতাংশ।

তবে যুদ্ধবিরোধীদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। মার্চের শুরুর দিকে যেখানে এ হার ছিল ৪ শতাংশ, এখন তা বেড়ে ১১ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইজিপির সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশের সাক্ষাৎ

চট্টগ্রামে হিমাগারে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি

চট্টগ্রামে ৬ হাজার লিটার অকটেন মজুদ রেখে পাম্পে বিক্রি বন্ধ, জরিমানা

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

ডিএসইতে সূচকের পতন, লেনদেন ৬৪৬ কোটি টাকা

ইনসাফের ভিত্তিতে সংসদ পরিচালনার ওপর গুরুত্বারোপ বিরোধীদলীয় নেতার

মানবপাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: শামা

জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি : ডেপুটি স্পিকার

ইসরাইলে যুদ্ধবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

১০

চারদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

১১

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত

১২

নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবা থেকে শ্রমিকের লাশ উদ্ধার

১৩

দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

১৪

হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্য যুদ্ধ আরও বিস্তৃত

১৫

গাজীপুরে জমি বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আহত ৩

১৬

বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেডের প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১৭

বান্দরবানে ৬৬৫ হতদরিদ্র পরিবারকে অর্থ সহায়তা

১৮

ইরানের নৌ-অস্ত্র উৎপাদনকারী কমপ্লেক্সে হামলা চালানোর দাবি ইসরাইলের

১৯

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার

২০