নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

গাজীপুরে জমি বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আহত ৩

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর জেলা প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন পালেরপাড়া এলাকায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম চান মিয়া (৭০)। এ ঘটনায় নারীসহ আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) নিহতের ছেলে মোঃ হোসেন আলী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ রাতে পালেরপাড়া এলাকায় নিহতের ভাতিজা জয়নাল আবেদীনের বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় আসামিরা। এসময় জয়নাল আবেদীনকে মারধর করা হলে তার চাচা চান মিয়া বাধা দিতে এগিয়ে আসেন। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে, ফলে তিনি গুরুতর আহত হন।
পরে আহত অবস্থায় তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে বাবাকে রক্ষা করতে গিয়ে নিহতের মেয়ে আমেনা ও আত্মীয়স্বজন এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও হামলা চালায়। এতে আমেনা ও মুন্নিসহ তিনজন আহত হন। গুরুতর অবস্থায় আমেনা ও মুন্নিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০২, ৩০৭, ১১৪, ৫০৬ ও ৩৪ ধারায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে (মামলা নং- ৩৮/১০৬)। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে সাব-ইন্সপেক্টর মোঃ আনোয়ার হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

ডিএসইতে সূচকের পতন, লেনদেন ৬৪৬ কোটি টাকা

ইনসাফের ভিত্তিতে সংসদ পরিচালনার ওপর গুরুত্বারোপ বিরোধীদলীয় নেতার

মানবপাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: শামা

জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি : ডেপুটি স্পিকার

ইসরাইলে যুদ্ধবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

চারদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত

নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবা থেকে শ্রমিকের লাশ উদ্ধার

দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

১০

হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্য যুদ্ধ আরও বিস্তৃত

১১

গাজীপুরে জমি বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আহত ৩

১২

বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেডের প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১৩

বান্দরবানে ৬৬৫ হতদরিদ্র পরিবারকে অর্থ সহায়তা

১৪

ইরানের নৌ-অস্ত্র উৎপাদনকারী কমপ্লেক্সে হামলা চালানোর দাবি ইসরাইলের

১৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার

১৬

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় তিন সাংবাদিক নিহত

১৭

মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন

১৮

ঈদের ছুটি শেষে সাভারের শিল্পাঞ্চলে পূর্ণমাত্রায় উৎপাদন শুরু

১৯

দীর্ঘ ছুটির পর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ; পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে বিশেষ নির্দেশনা

২০