মোহাম্মদ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়ন সাতেশ্বর তিন নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাফুর রহমানের সভাপতিত্বে বিকাল চারটায় সাতেস্বর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে
ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন মজুমদার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জে উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূইয়া দোলন।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন মানারগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শাহ সুলতান খোকন, সহ-সভাপতি ইউসুফ ভূঁইয়া, আবুল বাশার কিরন, যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ জাফর ইকবাল বাচ্চু , উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সম্পাদক সাধারণ সম্পাদক আহসান হাবীব মজুমদার, যুবদল নেতা ইঞ্জিনিয়ার আমিনুল হক লিটন প্রমুখ। এ সময়
উপস্থিত ছিলেন মনোরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি শরীফ হোসেন, সহদপ্তর সম্পাদক আবুল খায়ের,উপজেলা ওলামা দলের আহবায়ক মোহাম্মদ মাইন উদ্দিন ভূইয়া, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ নূর নুরুল ইসলাম, বিএনপির নেতা আবু তাহের ভূঁইয়া
উপস্থিত ছিলেন যুবদল নেতা ইমরানহোসেন, আনোয়ার হোসেন, রাকিব ও শহীদউল্লাহ সহ আরো অনেকে।
মন্তব্য করুন