নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

গভীর শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহের ত্রিশালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। একই সময়ে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতার গৌরবময় মুহূর্তকে স্মরণ করা হয়।

এরপর ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে পুলিশ, আনসার, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা নওশীন জাহান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ফিরোজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়, যা ছিল দিনের অন্যতম আবেগঘন আয়োজন।
এছাড়াও দিবসটি উপলক্ষে জাতির শান্তি, সমৃদ্ধি ও দেশের অগ্রযাত্রা কামনায় সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা অনুষ্ঠিত হয়। সরকারি হাসপাতাল, শিশু পরিবার, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, ভবঘুরে পুনর্বাসন প্রতিষ্ঠান ও শিশু দিবাযত্ন কেন্দ্রসমূহে বিশেষ খাবার পরিবেশন করা হয়।
সন্ধ্যায় নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে‘ক্ষুদে গানরাজ’-এর শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা দিনব্যাপী আয়োজনকে করে তোলে আরও বর্ণাঢ্য।

অন্যদিকে, ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকীসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে বিশ্বে ৪০১–৪৭৫-এর মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

একটা সময় মন্ত্রীর বউ হওয়ার শখ ছিল : আজমেরী হক বাঁধন

অবসরে গেলেন নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী সুশিলা কার্কি

নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে প্রিয়াঙ্কা চোপড়া

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

গরম আবহাওয়া ও জ্বালানি সংকটে ভেনেজুয়েলায় ১ সপ্তাহ ছুটি ঘোষণা

‘উপহার’ হিসেবে ১০টি তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান: ট্রাম্প

ইরান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আজ

বৈরুতের উপকণ্ঠে ইসরাইলের হামলা

জেনেভায় আইএলও’র ৩৫৬তম গভর্নিং বডি সভায় যোগ দিচ্ছেন শ্রমমন্ত্রী

১০

বান্দরবানে সাময়িক বন্ধ পাম্প চালু করে তেল বিতরণের নির্দেশ এমপির

১১

হরমুজ প্রণালি খুলতে জি৭ দেশগুলোর সমর্থন চান রুবিও

১২

ইসরাইল ও উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরান গার্ডসের

১৩

ট্রাম্পের ইরান হামলা স্থগিতের পর দাম কমেছে তেলের

১৪

ওয়াশিংটনে রুশ ও মার্কিন আইনপ্রণেতাদের বৈঠক অনুষ্ঠিত

১৫

তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি: মঈন খান

১৬

মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা

১৭

মনোহরগঞ্জ এর খেলা ইউনিয়ন সাতেশ্বর ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

১৮

ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৯

ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর

২০