নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

মাদকের বিরুদ্বে সংবাদ প্রকাশের পর সাংবাদিক দ্বীন ইসলামকে হত্যা

ছবি : হাসপাতাল থেকে তোলা ।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দ্বীন ইসলাম (৩৫) নামে এক কন্টেন্ট নির্মাতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত দ্বীন ইসলাম কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের বাসিন্দা সফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিকেলে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিমরাইল গ্রামে কয়েকজনের একটি সংঘবদ্ধ দল দ্বীন ইসলামকে তার নিজ বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যায়। পরে তাকে নির্মমভাবে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বুড়ি নদী পার করে পাশের কুমিল্লা জেলার বাঙ্গরা থানার গাঙ্গেরকুট এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

পরবর্তীতে পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। নদীর পাড়ে গিয়ে জানা যায়, ঘটনাস্থলটি কুমিল্লা জেলার বাঙ্গরা থানার আওতাধীন। তখন কসবা থানা পুলিশ বিষয়টি বাঙ্গরা থানাকে জানালে সেখানকার সিদ্ধিরগঞ্জ ফাঁড়ির পুলিশ দ্বীন ইসলামকে উদ্ধার করে কসবা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এরপর স্থানীয়দের সহযোগিতায় তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, দ্বীন ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে ‘তালাশ ক্রাইম দৃষ্টি’ নামে একটি পেইজ পরিচালনা করতেন। তিনি বিভিন্ন স্থানে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন।

নিহতের পিতা সফিকুল ইসলাম ও মাতা পারুল বেগম জানান, তাদের ছেলে মাদকসেবন, মাদক ব্যবসা এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ভিডিও তৈরি করে অনলাইনে প্রকাশ করত। এসব কারণে ক্ষুব্ধ হয়ে একটি প্রভাবশালী চক্র পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে বলে তারা দাবি করেন। তারা আরও অভিযোগ করেন, স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. আবদুল আওয়াল ও তার সহযোগীরা এ ঘটনার সঙ্গে জড়িত।

তবে অভিযোগ অস্বীকার করে সাবেক ইউপি সদস্য মো. আবদুল আওয়াল বলেন, দ্বীন ইসলাম অসৎ স্বভাবের ব্যক্তি ছিল এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি সামাজিক মাধ্যমে মানুষের বিরুদ্ধে ভিডিও প্রকাশ করতেন। তবে কে বা কারা তাকে মারধর করে নদীর পাড়ে ফেলে গেছে, সে বিষয়ে তিনি অবগত নন এবং এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। একটি পক্ষ তাকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকজন ব্যক্তি তাকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করে হত্যা করে নদীর ধারে ফেলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।” পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। নিহত দ্বীন ইসলামের বিরুদ্ধে কসবা থানায় মাদক, চুরি ও ডাকাতিসহ প্রায় ১০টি মামলা রয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল

ব্রহ্মপুত্রের ভাঙন প্রতিরোধে ৮৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায়

রাজবাড়ীতে গণহত্যা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মৌসুমের শেষে লিভারপুল ছাড়ছেন সালাহ

বিশ্বকাপের হতাশা শেষ করতে চায় ইতালি

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু

স্বাধীনতা দিবস উদযাপনে রংপুরবাসী প্রস্তুত

সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

দুদকের মামলায় মাসুদ উদ্দিনকে গ্রেফতার দেখানোর শুনানি ৯ এপ্রিল

১০

রাজশাহীতে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদ্যাপনের প্রস্তুতি সম্পন্ন

১১

মাদকের বিরুদ্বে সংবাদ প্রকাশের পর সাংবাদিক দ্বীন ইসলামকে হত্যা

১২

ডেনমার্কের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ বামপন্থী জোট

১৩

রংপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৪

সরকারের বহুমুখী উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরলেন তথ্যমন্ত্রী

১৫

অস্ট্রেলীয় প্রশিক্ষিত কুকুরের অবসর

১৬

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৯

১৭

নোয়াখালীর ভূঁইয়ার হাটবাজারে অগ্নিকাণ্ডে ২৪ টি দোকান পুড়ে ছাই

১৮

ইরানকে যুদ্ধ অবসানের জন্য পরিকল্পনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

১৯

চুয়াডাঙ্গায় দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

২০