নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

কুমিল্লায় কুস্তির মঞ্চেই নিভে গেল ‘বলি হেলাল’ এর জীবন

 গ্রামবাংলার ঐতিহ্যবাহী কুস্তির মঞ্চ। যেখানে ছিলো উল্লাস, হাততালি আর বিজয়ের প্রত্যাশা। কিন্তু সেই আনন্দঘন মুহূর্তই রূপ নিল শোকে। কুমিল্লার লালমাইয়ে কুস্তি খেলতে নেমে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক অভিজ্ঞ খেলোয়াড়। হৃদয়বিদারক এ ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, স্তব্ধ হয়ে গেছেন সবাই।

গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত সোয়া ১০টার দিকে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের মোহনপুর আলিম মাদ্রাসা সংলগ্ন মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত কুস্তিগির হেলাল উদ্দিন মজুমদার (৫৩) স্থানীয়ভাবে ‘বলি হেলাল’ নামেই পরিচিত ছিলেন। লাকসাম উপজেলার কোঁয়ার গ্রামের এই মানুষটি পেশায় ছিলেন এক সাধারণ মুদি দোকানদার। কিন্তু কুস্তির ময়দানে ছিলেন এক পরিচিত মুখ, এক সাহসী যোদ্ধা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য ও ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রেফারির উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই শুরু করেন হেলাল। খেলার একপর্যায়ে প্রতিপক্ষ তাকে মাটিতে ফেলে দেন এবং এক পায়ে ধরে কিছুটা টেনে নিয়ে যান। ঠিক তখনই ঘটে অপ্রত্যাশিত সেই ঘটনা। মুহূর্তে নিথর হয়ে যান হেলাল। নড়াচড়া বন্ধ হয়ে যায়, থেমে যায় লড়াই।

প্রথমে অনেকে ভেবেছিলেন, তিনি হয়ত অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু সময় যত গড়িয়েছে, ততই স্পষ্ট হয়েছে, মাঠেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। আনন্দের মঞ্চে নেমে আসে নীরবতা। দর্শকদের চোখে ভেসে ওঠে আতঙ্ক আর অশ্রু।

স্থানীয়রা জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোহনপুর গ্রামের যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে এই কুস্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। দ্বিতীয় দিনের খেলাতেই এমন হৃদয়বিদারক ঘটনা পুরো এলাকাকে শোকে ডুবিয়ে দেয়। কয়েকশ’ দর্শকের সামনে ঘটে যাওয়া এই মৃত্যুর দৃশ্য কেউই সহজে ভুলতে পারছেন না।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ভিডিও পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খেলারত অবস্থায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় রাতেই মরদেহ দাফনের জন্য তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

একজন সাধারণ মানুষ, একজন সংগ্রামী ব্যবসায়ী, আর কুস্তির ময়দানের এক পরিচিত যোদ্ধা ‘বলি হেলাল’ আজ আর নেই। কিন্তু তার শেষ লড়াইয়ের সেই মুহূর্ত, সেই নিথর হয়ে যাওয়ার দৃশ্য দীর্ঘদিন বয়ে বেড়াবে এই জনপদের মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদ্যাপনের প্রস্তুতি সম্পন্ন

মাদকের বিরুদ্বে সংবাদ প্রকাশের পর সাংবাদিক দ্বীন ইসলামকে হত্যা

ডেনমার্কের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ বামপন্থী জোট

রংপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

সরকারের বহুমুখী উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরলেন তথ্যমন্ত্রী

অস্ট্রেলীয় প্রশিক্ষিত কুকুরের অবসর

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৯

নোয়াখালীর ভূঁইয়ার হাটবাজারে অগ্নিকাণ্ডে ২৪ টি দোকান পুড়ে ছাই

ইরানকে যুদ্ধ অবসানের জন্য পরিকল্পনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

চুয়াডাঙ্গায় দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

১০

মধ্যপ্রাচ্য যুদ্ধের পর ভিয়েতনামে ডিজেলের দাম দ্বিগুণের বেশি

১১

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

১২

ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা

১৩

কুমিল্লায় কুস্তির মঞ্চেই নিভে গেল ‘বলি হেলাল’ এর জীবন

১৪

রূপনগরে ধর্ষণের চেষ্টা মামলার ২ আসামিসহ গ্রেফতার -১১

১৫

মহান স্বাধীনতার চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খুলনা বিএনপির

১৬

চাঁদপুরে গাঁজাসহ দুই কারবারিকে আটক করেছে কোস্টগার্ড

১৭

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব মোকাবিলায় এশিয়া-প্রশান্ত অঞ্চলে সহায়তা দেবে এডিবি

১৮

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ

১৯

প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট কাল

২০