নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

সুন্দরবনের গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকা থেকে বিদেশি মদ জব্দ

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন শ্যামনগর উপজেলার গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকা থেকে কোস্ট গার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৬১ হাজার ৫০০ টাকা।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহাবুব হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানান, গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে সুন্দরবনের গোয়ালখালী বন বিবির খাল সংলগ্ন এলাকা থেকে মদগুলো জব্দ করা হয়। তবে এসময় কোস্টগার্ড কোনো মাদককারবারীকে আটক করতে সক্ষম হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত থেকে অবৈধভাবে নদী পথে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন শ্যামনগর উপজেলার গোয়ালখালী বন বিবির খাল সংলগ্ন এলাকায় মাদকারবারীরা মদের একটি বড় চালান নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড কৈখালী স্টেশনের একটি চৌকস দল রাতে সেখানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সেখান থেকে ৪১ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৬১ হাজার ৫০০ টাকা। তবে, এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালিয়ে যায়। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি জানান, মাদকের ভয়াল থাবা থেকে দেশের তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনের গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকা থেকে বিদেশি মদ জব্দ

খুলনায় পবিত্র জুমাতুল বিদায়ে বিশেষ মোনাজাত

দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত

জয়পুরহাটে দুই হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় দেড় হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

রংপুরে ডিবি’র অভিযানে ৯শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সংস্কারের চাপ নিয়ে বসছে ডব্লিউটিও সম্মেলন

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় কাজ করবে ১১০০ পুলিশ সদস্য

মিসাইল ও ড্রোন হামলার পাল্টা জবাব দিচ্ছে উপসাগরীয় দেশগুলো

ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এমপি বুলবুলের ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

১০

মাদারীপুরে দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

১১

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ২৭ লাখ টাকা

১২

নওগাঁর পত্নীতলায় ঈদের জামায়াত অনুষ্ঠিত

১৩

ঢাকাসহ কয়েকটি বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা

১৪

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২

১৫

নাটোরে ট্রাফিকিং কার্যক্রমে স্কাউটস ও রোভার সদস্যরা

১৬

ইরান ‘বিধ্বস্ত’ হওয়ার দাবি নেতানিয়াহুর, উপসাগরীয় তেল স্থাপনায় তেহরানের হামলা

১৭

শরীয়তপুরে ৫০ গ্রামে ঈদ উদযাপন

১৮

শরীয়তপুরে ৫০ গ্রামে ঈদ উদযাপন

১৯

ইসি সচিবালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি মুনছুর রহমানের ইন্তেকাল

২০