নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬ জন

ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এমপি বুলবুলের ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুলের পক্ষ থেকে আজ শুক্রবার। অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু গিফারী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমে অংশ নেন সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। এসময় তিনি বলেন, ঈদের আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করে নিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতের পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী, পৌর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট শফিক এনাতুল্লাহ, পৌর জামায়াতের সেক্রেটারি তহরুল ইসলাম সোহেল, পৌর যুব জামায়াতের সভাপতি আবু তালেব এবং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল খালিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য,প্রধানমন্ত্রীর ত্রাত তহবিল থেকে বরাদ্দকৃত ৭০০ পিছ শাড়ী চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার সুবিধাবঞ্চিত মা-বোনদের মাঝে বিতরণ করেন ও প্রধানমন্ত্রীর দেওয়া ১০ লক্ষ টাকা ১০০০ জন দুস্থ অসহায় মানুষের ১০০০ টাকা নগদ অর্থ প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি নূরুল ইসলাম বুলবুল। সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌরসভার ১৫টি ওয়ার্ডের দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে এই ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়। এই মানবিক কার্যক্রমের মাধ্যমে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এমপি মোঃ নূরুল ইসলাম বুলবুল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনের গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকা থেকে বিদেশি মদ জব্দ

খুলনায় পবিত্র জুমাতুল বিদায়ে বিশেষ মোনাজাত

দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত

জয়পুরহাটে দুই হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় দেড় হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

রংপুরে ডিবি’র অভিযানে ৯শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সংস্কারের চাপ নিয়ে বসছে ডব্লিউটিও সম্মেলন

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় কাজ করবে ১১০০ পুলিশ সদস্য

মিসাইল ও ড্রোন হামলার পাল্টা জবাব দিচ্ছে উপসাগরীয় দেশগুলো

ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এমপি বুলবুলের ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

১০

মাদারীপুরে দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

১১

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ২৭ লাখ টাকা

১২

নওগাঁর পত্নীতলায় ঈদের জামায়াত অনুষ্ঠিত

১৩

ঢাকাসহ কয়েকটি বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা

১৪

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২

১৫

নাটোরে ট্রাফিকিং কার্যক্রমে স্কাউটস ও রোভার সদস্যরা

১৬

ইরান ‘বিধ্বস্ত’ হওয়ার দাবি নেতানিয়াহুর, উপসাগরীয় তেল স্থাপনায় তেহরানের হামলা

১৭

শরীয়তপুরে ৫০ গ্রামে ঈদ উদযাপন

১৮

শরীয়তপুরে ৫০ গ্রামে ঈদ উদযাপন

১৯

ইসি সচিবালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি মুনছুর রহমানের ইন্তেকাল

২০