নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

শরীয়তপুরে ৫০ গ্রামে ঈদ উদযাপন

জেলার প্রায় ৫০টি গ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা আজ ধুমধাম করে ঈদ উদযাপন করছেন। প্রায় দেড়শ’ বছরের ধারাবাহিকতায় এটা হয়ে আসছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুফি সাধক শাহ্ সুরেশ্বরীর প্রতিষ্ঠিত সুরেশ্বর পাক দরবার শরীফের দেশব্যাপী কয়েক লাখ ভক্ত ও অনুসারী রয়েছে। ১৯২৮ সাল থেকে এই দরবারের অনুসারীরা নিজস্ব পদ্ধতির গণনায় চাঁদ দেখার উপর নির্ভর করে একদিন আগে ঈদ পালন করে আসছেন।

জেলার ৫০টি গ্রামে মুসল্লীরা নিজ নিজ এলাকায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। প্রতি বছরের ন্যায় এ বছরও ঈদের প্রধান জামাত সকাল ১০টায় দরবার শরীফ মাঠে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন শাহ্ সুফী সৈয়দ বেলাল নূরী (রহ:)। দরবার শরীফের পাশের মসজিদে পৃথক আর একটি জামাত অনুষ্ঠিত হয়। এতে দূরদূরান্ত থেকে আগত নারী-পুরুষ নির্বিশেষে প্রায় দুই হাজার মানুষ অংশগ্রহণ করে।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর, কেদারপুর, চাকধ, চণ্ডীপুর, ঘড়িষার, ভেদরগঞ্জ উপজেলার লাকার্তা, পাপরাইল, সখিপুরসহ অন্তত ৫০টি গ্রামের মুসল্লী ঈদের খুশীতে ভাসছেন।মধ্যেপ্রাচ্যের সঙ্গে মিল করে এই ঈদ উদযাপনের জনশ্রুতি থাকলে বিষয়টির সঙ্গে একমত নন সুরেশ্বর দরবার শরীফে পীর শাহ্ সুফী সৈয়দ বেলাল নূরী (রহ:)। এই প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে নয়, চাঁদ দেখার উপর নির্ভর করে আমরা ঈদ উদযাপন করে থাকি। বিষয়টি নিয়ে আগের মতই ব্যাপক আলোচনা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনের গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকা থেকে বিদেশি মদ জব্দ

খুলনায় পবিত্র জুমাতুল বিদায়ে বিশেষ মোনাজাত

দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত

জয়পুরহাটে দুই হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় দেড় হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

রংপুরে ডিবি’র অভিযানে ৯শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সংস্কারের চাপ নিয়ে বসছে ডব্লিউটিও সম্মেলন

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় কাজ করবে ১১০০ পুলিশ সদস্য

মিসাইল ও ড্রোন হামলার পাল্টা জবাব দিচ্ছে উপসাগরীয় দেশগুলো

ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এমপি বুলবুলের ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

১০

মাদারীপুরে দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

১১

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ২৭ লাখ টাকা

১২

নওগাঁর পত্নীতলায় ঈদের জামায়াত অনুষ্ঠিত

১৩

ঢাকাসহ কয়েকটি বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা

১৪

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২

১৫

নাটোরে ট্রাফিকিং কার্যক্রমে স্কাউটস ও রোভার সদস্যরা

১৬

ইরান ‘বিধ্বস্ত’ হওয়ার দাবি নেতানিয়াহুর, উপসাগরীয় তেল স্থাপনায় তেহরানের হামলা

১৭

শরীয়তপুরে ৫০ গ্রামে ঈদ উদযাপন

১৮

শরীয়তপুরে ৫০ গ্রামে ঈদ উদযাপন

১৯

ইসি সচিবালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি মুনছুর রহমানের ইন্তেকাল

২০