নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলো

ইরানের দফায় দফায় হামলায় কাতারের প্রধান গ্যাস স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে এই ঘটনা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

দোহা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই যুদ্ধে এ পর্যন্ত যেসব গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা আক্রান্ত হয়েছে, তার একটি চিত্র নিচে তুলে ধরা হলো:

রাস লাফান
কাতারের রাস লাফান হলো বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেন্দ্র। যুদ্ধ শুরুর পর থেকেই এটি বারবার ইরানি হামলার শিকার হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কাতার এনার্জি জানিয়েছে, একের পর এক হামলায় কেন্দ্রটি এখন ‘ব্যাপক ক্ষতিগ্রস্ত’।

বৃহস্পতিবার ভোরে কাতার এনার্জি জানায়, এই কেন্দ্রের বেশ কয়েকটি এলএনজি স্থাপনায় ‘বিশাল অগ্নিকাণ্ড’ ও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে বুধবার রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে এক হামলায় একটি ‘গ্যাস-টু-লিকুইড’ স্থাপনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল।

উল্লেখ্য, কাতার ও ইরান যৌথভাবে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের মালিক। ইরান ও কাতার যৌথভাবে বিশ্বের বৃহত্তম এই গ্যাসক্ষেত্রটির মালিক। ইরানের অংশে এর নাম ‘সাউথ পার্স’ এবং কাতারের অংশে এটি ‘নর্থ ফিল্ড’ নামে পরিচিত। কাতার এনার্জির মতে, ‘নর্থ ফিল্ড’-এ বিশ্বের মোট মজুদের প্রায় ১০ শতাংশ রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে কাতার ফ্রান্সের টোটাল, ব্রিটেনের শেল, ভারতের পেট্রোনেট, চীনের সিনোপেক ও ইতালির এনি’র মতো প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদী এলএনজি চুক্তি করেছে। চলতি মাসের শুরুর দিকে ইরানি হামলার কারণে কাতার এনার্জি এলএনজি উৎপাদন বন্ধ করতে ও ‘ফোর্স ম্যাজিউর’ ঘোষণা করতে বাধ্য হয়।

সাউথ পার্স
রাস লাফানে হামলার আগে গত বুধবার ইরানের ‘সাউথ পার্স’ গ্যাসক্ষেত্রে হামলা চালায় ইসরাইল। সাউথ পার্স বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র হিসেবে পরিচিত, যা ইরানের অভ্যন্তরীণ চাহিদার প্রায় ৭০ শতাংশ মেটায়। ইরান ও কাতারের যৌথ এই গ্যাসক্ষেত্রে হামলার পর সেখানে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

ইরানের এই গ্যাসক্ষেত্রে হামলার নিন্দা জানিয়েছে কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ প্রতিবেশী দেশগুলো। কারণ তাদের নিজেদের জ্বালানি স্থাপনাগুলোও বারবার ইরানের হামলার শিকার হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেন, ‘সাউথ পার্স’-এ ইসরাইলের চালানো এই হামলার বিষয়ে ওয়াশিংটন ‘কিছুই জানত না’।

তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি কাতারে হামলা অব্যাহত রাখে, তবে মার্কিন বাহিনী পুরো সাউথ পার্স গ্যাসক্ষেত্র ‘বিশাল বিস্ফোরণে উড়িয়ে দেবে’।

খার্গ দ্বীপ
ইরানের মূল ভূখণ্ড থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপ। দেশটির মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই এই দ্বীপের মাধ্যমে হয়। গত শনিবার মার্কিন হামলায় এটি ক্ষতিগ্রস্ত হয়।

তবে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, রপ্তানি স্বাভাবিক রয়েছে ও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ট্রাম্প এর আগে হুমকি দিয়েছিলেন যে ইরান যদি হরমুজ প্রণালী অবরোধ অব্যাহত রাখে, তবে এই দ্বীপের তেল স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হবে। ইরান ইতোমধ্যে এই প্রণালী দিয়ে সব ধরনের তেল রপ্তানি বন্ধের অঙ্গীকার করেছে এবং চলাচলকারী জাহাজগুলোকে নিশানা বানাচ্ছে।

রুওয়াইস শোধনাগার
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত রুওয়াইস তেল শোধনাগারটি বিশ্বের চতুর্থ বৃহত্তম শোধনাগার। এ মাসের শুরুর দিকে ড্রোন হামলার পর ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। তবে শোধনাগারটি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রাস তানুয়া
সৌদি আরবের পূর্ব উপকূলে অবস্থিত রাস তানুয়া মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ শোধনাগার এবং দেশটির জ্বালানি খাতের মূল ভিত্তি। এর দৈনিক উৎপাদন ক্ষমতা ৫ লাখ ৫০ হাজার ব্যারেল। যুদ্ধের শুরুতে ড্রোন হামলায় এখানে আগুন ধরে যায় এবং আংশিক উৎপাদন বন্ধ থাকে।

তবে ব্লুমবার্গের খবর অনুযায়ী, বুধবার থেকে এখানে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, যুদ্ধের প্রভাবে উপসাগরীয় দেশগুলোর তেল উৎপাদন গত বছরের দৈনিক ৩ কোটি ব্যারেল থেকে বর্তমানে ২ কোটি ব্যারেলে নেমে এসেছে।

রাস তানুয়া পরিচালনাকারী প্রতিষ্ঠান আরামকোর প্রধান সতর্ক করেছেন যে, এই যুদ্ধ তেল বাজারে ‘ভয়াবহ বিপর্যয়’ ডেকে আনতে পারে। বৃহস্পতিবার তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে এবং ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১১২ ডলার ছাড়িয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি মানুষের কল্যাণের জন্য কাজ করে, ক্ষমতার জন্য রাজনীতি করে না: ড.মঈন খান

জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব এড. সালেহ চৌধুরীর ঈদ শুভেচ্ছা

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

৩০ এপ্রিল পর্যন্ত ক্যাথে প্যাসিফিকের দুবাই ফ্লাইট স্থগিত

বরিশালে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিল মহানগর বিএনপি

দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা

ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার

তারেক রহমান ছিন্নমূল মানুষদের নিয়ে ভাবেন

পঞ্চগড়ের শিশু পল্লীর ১৬০ শিশুর ঈদের গল্প

ইরান যুদ্ধের বিমান দুর্ঘটনায় নিহত মার্কিন বিমান কর্মীদের লাশ গ্রহণে ট্রাম্প

১০

আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলো

১১

সান্তাহারে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে সময় লাগবে

১২

লারিজানি হত্যার মূল্য দিতে হবে ‘খুনিদের’: মোজতাবা খামেনি

১৩

নতুন ক্ষেপণাস্ত্র হামলায় গ্যাস স্থাপনায় ‘ব্যাপক’ ক্ষতি : কাতারএনার্জি

১৪

ক্ষেপণাস্ত্র ভূপাতিতের ধ্বংসাবশেষে গ্যাস স্থাপনা বন্ধ করল আবুধাবি

১৫

হরমুজ ইস্যুতে ট্রাম্পের চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রী, হোয়াইট হাউসে বৈঠক

১৬

আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা

১৭

টেকনাফে ৬ লাখ টাকা মূল্যের ১৫ কেজি গাঁজা জব্দ

১৮

দৌলতদিয়া অতিরিক্ত বাড়া আদায়;জরিমানা

১৯

রাজধানীতে মুষলধারে বৃষ্টি

২০