নিউজ ডেস্ক
৩ weeks আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯ জন

খাগড়াছড়ির পানছড়িতে ১০ সন্তানের জনককে ইউপিডিএফের আর্থিক সহায়তা প্রদান করেছে

ভ্রাম্যমান প্রতিনিধিঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় ১০ সন্তানের জনক দেবতরু চাকমাকে নগদ ১ লাখ টাকা অনুদান প্রদান করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) পানছড়ি ইউনিট।

গতকাল বুধবার ১১ মার্চ ২০২৬ সকাল ১১টার দিকে পানছড়িতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে ইউপিডিএফ পানছড়ি ইউনিটের সংগঠক আইচুক ত্রিপুরা দেবতরু চাকমার হাতে নগদ ১ লাখ টাকা তুলে দেন। অনুষ্ঠানে দেবতরু চাকমার পরিবারের সদস্যদের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের প্রায় দুই শতাধিক নারী-পুরুষ, স্থানীয় জনপ্রতিনিধি ও মুরুব্বিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, দেবতরু চাকমার বাড়ি পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের কিনাচান পাড়ায়। তার স্ত্রীর নাম অনিলা দেবী চাকমা। এই দম্পতির ১০ সন্তানের মধ্যে ৬ ছেলে ও ৪ মেয়ে রয়েছে। তাদের সর্বকনিষ্ঠ মেয়ের বয়স বর্তমানে ৬ বছর।

পরিবারিক সূত্রে জানা যায়, ইতোমধ্যে তাদের বড় মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে এবং এক ছেলেরও বিয়ে সম্পন্ন হয়েছে। তবে মেয়ের বিয়ে হলেও মেয়ে ও জামাই বর্তমানে দেবতরু চাকমার সঙ্গেই একই বাড়িতে বসবাস করছেন।

১০ সন্তানের জনক দেবতরু চাকমার পরিবারের দুঃসহ জীবনযাত্রার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিভিন্ন মহল থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া শুরু হয়েছে। অনেকেই যাতে তার পরিবারের অভাব-অনটন না থাকে সে বিষয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত সংগঠন হিসেবে সবচেয়ে বড় অঙ্কের আর্থিক সহায়তা দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। সংগঠনটির পানছড়ি ইউনিট দেবতরু চাকমার হাতে নগদ ১ লাখ টাকা তুলে দেয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জোটভুক্ত বড় পরিবার নিয়ে নানা কষ্টের মধ্য দিয়ে দিন পার করছেন দেবতরু চাকমা। তবুও তিনি নিজের পরিবারকে নিয়ে একটি “ফুটবল টিম” গঠনের স্বপ্ন দেখছেন। তার ১০ সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে প্রায় ১১ জনের একটি “ফুটবল টিম” গঠনের ইচ্ছার কথাও এলাকায় নানা জনের আলোচনায় এসেছে।

ইউপিডিএফের দেওয়া আর্থিক সহায়তার ফলে দেবতরু চাকমার সেই স্বপ্ন বাস্তবায়নের পথে একধাপ এগিয়েছে বলে স্থানীয়দের ধারণা। তারা আশা করছেন, ভবিষ্যতেও সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এই পরিবারটির পাশে দাঁড়াবেন।

বর্তমানে পরিবারটি সরকারের দেওয়া একটি ঘরে সবাই মিলে বসবাস করছেন বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাকৃবিতে স্বল্পমেয়াদী ও উচ্চ ফলনশীল চিকন ধানের জাত ‘জিএইউ ধান ৪’ উদ্ভাবন

চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১

বোয়িং বিমান কেনায় অগ্রগতি, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা

মানবসম্পদ রক্ষায় তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ জরুরী : চীফ হুইপ

ঢাবি উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের রজত জয়ন্তী উদযাপন

আফগানিস্তানে ভূমিকম্পে একই পরিবারের ৮ সদস্যসহ নিহত ১২

হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৯

অর্থ আত্মসাত ও মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী তিন দিনের রিমান্ডে

জগন্নাথ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জুনান চাকমা চ্যাম্পিয়ন

১০

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

১১

ক্রয়কৃত জমি দখল নিতে চাইলে অপহরণ মামলায় ফাঁসানোর অভিযোগ

১২

২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ

১৩

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

১৪

ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ

১৬

কেসিসি-কে পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য : কেসিসি প্রশাসক

১৭

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে বিওএ’র অভিনন্দন

১৮

আট বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

১৯

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হচ্ছে জাতীয় সীরাত প্রতিযোগিতা

২০