নিউজ ডেস্ক
৮ মাস আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৯ জন

ইয়ূথ পাওয়ার ফাউন্ডেশন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা সামগ্রী বিতরণ

ইয়ূথ পাওয়ার ফাউন্ডেশন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা সামগ্রী বিতরণ

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর প্রতিনিধি:

শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহিত করা এবং ঝরে পড়া রোধে মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ূথ পাওয়ার ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে গাজীপুর মহানগর সদর থানা ২৯ নং ওয়ার্ডের ছোটদেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৫) বিকাল ৩টায় আয়োজিত অনুষ্ঠানে মোট ৩০ জন শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ড্রেস ও বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোঃ সাজ্জাত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), গাজীপুর সদর।

তিনি তাঁর বক্তব্যে বলেন,
“শিক্ষাই জাতির মেরুদণ্ড। ইয়ূথ পাওয়ার ফাউন্ডেশনের মতো সামাজিক সংগঠনগুলো সমাজের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে যে দৃষ্টান্ত স্থাপন করছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ একটি শিক্ষিত ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
জনাব ফাতেমা হক রুনা, সভাপতি, ছোটদেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
তিনি বলেন, “শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করতে শিক্ষা উপকরণ ও স্কুল ড্রেস বিতরণের মতো উদ্যোগ অত্যন্ত কার্যকর। এতে করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের শিশুরা নতুন করে স্বপ্ন দেখার সাহস পায়।”
অনুষ্ঠানটির সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জনাব মোঃ শাহজাহান, সাধারণ সম্পাদক, ইয়ূথ পাওয়ার ফাউন্ডেশন।

তিনি বলেন,“সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করাই আমাদের মূল লক্ষ্য। সামনে আরও বড় পরিসরে শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে একটি লাইব্রেরি স্থাপনের সিদ্ধান্তও আমরা গ্রহণ করেছি, যাতে শিশুরা জ্ঞানচর্চার আরও ভালো সুযোগ পায়।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষার্থী এবং ইয়ূথ পাওয়ার ফাউন্ডেশনের সদস্যরা। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব মোঃ হাসিবুল হাসান, উপজেলা কৃষি অফিসার, গাজীপুর সদর।
জনাব মোছাঃ আফরুজা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, গাজীপুর সদর।
জনাব আখের আলী দেওয়ান, প্রধান শিক্ষক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়।
জনাব মোঃ বেলায়েত হোসেন, প্রধান শিক্ষক, ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়।
প্রকৌঃ মুহঃ ফারুক হাসান, উপজেলা প্রকৌশলী, এলজিইডি, গাজীপুর সদর।
জনাব ইসরাত সুলতানা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, বিআরডিবি, গাজীপুর সদর।
জনাব শংকর চন্দ্র সরকার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ছোটদেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়।
জনাব জেসমিন আক্তার, প্রধান শিক্ষক, ছোটদেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পুরো আয়োজনটি ছিল আনন্দঘন, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভরপুর। স্থানীয়রা আশা প্রকাশ করেন, এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে শিক্ষার প্রসার ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

১১

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১২

জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প

১৩

লাকসামে নারীকে কু/পিয়ে জখম মা/ম/লার আ/সা/মি দিদার গ্রে/প্তার

১৪

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

১৫

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪

১৬

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭

‎‎আশুলিয়ায় কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি লড়িতে ভয়াবহ আগুনে ৭ জনের মৃত্যু ; ৪ সদস্যের তদন্ত কমিটি

১৮

দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৯

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের  ভাড়া বেড়েছে

২০