নিউজ ডেস্ক
৬ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২ জন

শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা |

শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান এবং গবেষণামূলক কাজে বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ লাভ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান। অবিভক্ত বাংলার অবিসংবাদিত নেতা শেরে বাংলা এ.কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাকে এই মর্যাদাপূর্ণ গোল্ড মেডেল প্রদান করা হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কঁচি-কাঁচা মেলা অডিটোরিয়ামে শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে বাংলার দৌহিত্র, সাবেক তথ্য সচিব ও বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ।

সোমালিয়ার মোগাদিশুস্থ দারুস-সালাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে কর্মরত প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিক্ষা ও মেধার প্রতিনিধিত্ব করছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি গুণগত শিক্ষা প্রসারে এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে নিরলস কাজ করে যাচ্ছেন। তার এই অর্জন শিক্ষা সমাজ ও গুণীজন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় প্রফেসর ড. মিজান বলেন, “যেকোনো স্বীকৃতিই কাজের গতি ও দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। শেরে বাংলার মতো মহান নেতার নামে এই সম্মাননা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ড. মোঃ আবু তারিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম এবং বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) প্রফেসর ডাঃ নাজমা বেগম নাজু।

উল্লেখ্য, ব্যবসা, রাজনীতি, সাংবাদিকতা ও সমাজসেবাসহ মোট ২০টি ক্যাটাগরিতে সমাজের শ্রেষ্ঠ ও সফল ব্যক্তিত্বদের এ বছর ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। বর্ণাঢ্য এই আয়োজনে দেশের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরগঞ্জে দুস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা দিলেন_এমপি মনজুরুল ইসলাম মঞ্জু

স্বপ্ন থামেনি: ইউএনও’র সহায়তায় এসএসসিতে বসলো প্রতিবন্ধী শিক্ষার্থী

মুন্সীগঞ্জে ২টি ইউনিয়নে ভূমি অফিসের নতুন ভবন

ইরাকের বিরুদ্ধে কুয়েত সীমান্ত চৌকিতে ড্রোন হামলার অভিযোগ

মধুখালীতে স্বাস্থ্যসচেতনতার লক্ষে  দুইদিনব্যাপী ব্যায়াম প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা

নতুন আলোচনার জন্য পাকিস্তানের পথে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবকদের সাক্ষাৎ

নদীর চরে নারীদের ম্যানগ্রোভ নার্সারি, বাড়ছে কর্মসংস্থান

নরসিংদীতে ১৫৫ বস্তা জিরাসহ দু’জন গ্রেপ্তার

১০

ইরান নিয়ে অনিশ্চিত আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন মার্কিন দূতরা

১১

খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকশিত হয় : হুইপ বকুল

১২

সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধার

১৩

বাম্পার ফলনে পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতার পথে দেশ

১৪

বিএনপি কাজ করে জনগণের জন্য : চৌধুরী নায়াব ইউসুফ এমপি

১৫

টাইমস হায়ার এডুকেশন এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও কৃষি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে গাকৃবি

১৬

বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের

১৭

বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা।

১৮

শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান

১৯

বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী

২০