নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

ইরাকে সশস্ত্র গোষ্ঠীর নেতার তথ্য পেতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

তেহরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী কাতায়েব সাইয়্যেদ আল-শুহাদা (কেএসএস) নেতার তথ্যের জন্য এক কোটি ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ওয়াশিংটন এটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মার্কিন কর্মকর্তারা জানান, কেএসএস নেতা হাশিম ফিনইয়ান রাহিম আল-সারাজি সম্পর্কে তথ্য খোঁজা হচ্ছে। তিনি আবু আলা আল-ওয়ালাই নামেও পরিচিত।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ওয়াশিংটন জানিয়েছে, এই গোষ্ঠী ইরাকি বেসামরিক নাগরিকদের হত্যা করেছে। একই সঙ্গে দেশটিতে অবস্থিত কূটনৈতিক স্থাপনায় হামলা চালিয়েছে। ইরাক ও সিরিয়ায় থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও সেনাদের ওপরও হামলা করেছে।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল-সারাজির অবস্থান সম্পর্কে তথ্য দিলে পুরস্কারের পাশাপাশি পুনর্বাসনের সুযোগও মিলতে পারে।

আল-সারাজি ‘কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক’-এর সদস্য। জোটটি ইরাকের সংসদে সংখ্যাগরিষ্ঠ শিয়া জোট হিসেবে ক্ষমতায় রয়েছে।

ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো ইরাকের রাজধানীতে মার্কিন দূতাবাস, বাগদাদ বিমানবন্দরের কূটনৈতিক ও লজিস্টিক স্থাপনা এবং বিদেশি কোম্পানির পরিচালিত তেলক্ষেত্রে হামলা চালিয়েছে।

দীর্ঘ সংঘাতের পর সম্প্রতি ইরাকে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছিল। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা চালালে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হয় এবং ইরাকও তাতে জড়িয়ে পড়ে।

চলতি মাসের শুরুতে প্রভাবশালী ইরাকি সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহর নেতার তথ্য পেতেও একই ধরনের পুরস্কার ঘোষণা করা হয়। এই গোষ্ঠী গত মাসে মার্কিন সাংবাদিক শেলি কিটলসনকে অপহরণ করে। এক সপ্তাহ আটকে রাখার পর তাকে মুক্তি দেওয়া হয়।

মার্কিন গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ইরানপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাগদাদের ওপর চাপ বাড়িয়েছে ওয়াশিংটন। এ লক্ষ্যে নগদ অর্থ পাঠানো স্থগিত এবং নিরাপত্তা কর্মসূচির অর্থায়ন বন্ধ রাখা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরগঞ্জে দুস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা দিলেন_এমপি মনজুরুল ইসলাম মঞ্জু

স্বপ্ন থামেনি: ইউএনও’র সহায়তায় এসএসসিতে বসলো প্রতিবন্ধী শিক্ষার্থী

মুন্সীগঞ্জে ২টি ইউনিয়নে ভূমি অফিসের নতুন ভবন

ইরাকের বিরুদ্ধে কুয়েত সীমান্ত চৌকিতে ড্রোন হামলার অভিযোগ

মধুখালীতে স্বাস্থ্যসচেতনতার লক্ষে  দুইদিনব্যাপী ব্যায়াম প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা

নতুন আলোচনার জন্য পাকিস্তানের পথে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবকদের সাক্ষাৎ

নদীর চরে নারীদের ম্যানগ্রোভ নার্সারি, বাড়ছে কর্মসংস্থান

নরসিংদীতে ১৫৫ বস্তা জিরাসহ দু’জন গ্রেপ্তার

১০

ইরান নিয়ে অনিশ্চিত আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন মার্কিন দূতরা

১১

খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকশিত হয় : হুইপ বকুল

১২

সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধার

১৩

বাম্পার ফলনে পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতার পথে দেশ

১৪

বিএনপি কাজ করে জনগণের জন্য : চৌধুরী নায়াব ইউসুফ এমপি

১৫

টাইমস হায়ার এডুকেশন এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও কৃষি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে গাকৃবি

১৬

বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের

১৭

বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা।

১৮

শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান

১৯

বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী

২০