নিউজ ডেস্ক
৪ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের ‘পিআইসি’র ৭তম সভা

 জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনে ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং পরিদর্শন-পরবর্তী প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) ৭ম সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপাচার্য কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং পিআইসি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। সভায় প্রকল্পের চলমান নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি মূল্যায়ন করা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় ভূমি উন্নয়ন কাজের প্যাকেজ-১, ২, ৩, ৪ ও ৫-এর ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি প্রকল্প এলাকার সম্মুখ সীমানা প্রাচীর নির্মাণসহ মূল দু’টি প্রবেশপথ নির্মাণ কার্যক্রম এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ ইসিবি’র তত্ত্বাবধানে চলমান অন্যান্য উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এছাড়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে প্রকল্প সংশ্লিষ্ট প্রয়োজনীয় সব তথ্য-উপাত্ত দ্রুত সরবরাহ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকল্প সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় জোরদারের বিষয়েও আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. এস এম ইমরুল হাসান ও শাহীনা পারভিন, পরিকল্পনা বিভাগের এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগের উপসচিব স্নিগ্ধা তালুকদার, পরিকল্পনা কমিশনের উপ-প্রধান নাহিদ ফারজানা সিদ্দিকী ও মো. রওশন আলী, ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-পরিচালক রোকসানা লায়লা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারী, ২৫ ইসিবি’র প্রকল্প পরিচালক লে. কর্নেল ইফতেখার আলম এবং প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী মো. আমিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষকদের সেচ সংকট নিরসনে এমপি বুলবুলের সরজমিন পরিদর্শন

নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বিসিবি

ইস্টার যুদ্ধবিরতির আগে রুশ হামলায় ইউক্রেনে নিহত ২

ইরান আলোচনায় যোগ দিতে পাকিস্তান পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

কুড়িগ্রাম সোনালী ব্যাংক ম্যানেজার শরীফ হাসানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

ইরান আলোচনা ব্যর্থ হলে নতুন করে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

চান্দিনায় আগুনে প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতি

ইসরাইলি হামলায় লেবাননে ১৩ নিরাপত্তা সদস্য নিহত, মৃতের সংখ্যা বাড়ছে

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার জন্য ইরানের প্রতিনিধিদল পাকিস্তানে, যোগ দিচ্ছেন ভ্যান্স

১১

খুলনাকে সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে চাই : কেসিসি প্রশাসক

১২

লালমনিরহাটে ডিজেল ও ভারতীয় মদ জব্দ

১৩

অসচ্ছল বিচারপ্রার্থীদের পক্ষে প্রায় ৩২২ কোটি টাকার ক্ষতিপূরণ আদায় লিগ্যাল এইডের

১৪

সিদ্ধিরগঞ্জে ১৩ হাজার পাঁচশ লিটার ডিজেল জব্দ; গ্রেপ্তার ২

১৫

অনশনরত শিক্ষার্থীদের দেখতে গেলেন ঢাবি উপাচার্য

১৬

ড. মঈন খানের বাসায় যুক্তরাষ্ট্র-ভারতসহ ৭ দেশের রাষ্ট্রদূতের নৈশভোজ

১৭

লেবানন ইস্যুতে হিজবুল্লাহর সঙ্গে কোনো আলোচনা করবে না ইসরাইল : ইসরাইলি রাষ্ট্রদূত

১৮

থালাপতি বিজয়ের শেষ সিনেমার ক্লিপ ফাঁস

১৯

বর্ষাকে নেত্রী হিসেবে দেখতে চাই : চিত্রনায়ক অনন্ত জলিল

২০