নিউজ ডেস্ক
৫ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬ জন

প্রতিটি সম্প্রদায়ের উৎসবকে তাদের নিজস্ব পরিচয়েই সম্মান জানানো হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

সমতল-পাহাড়ে বৈষম্য নয়, সমান উন্নয়নই লক্ষ্য: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান।

 

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :

 

সমতল ও পাহাড়ের মধ্যে কোনো ধরনের বৈষম্য রাখা হবে না বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, সমান উন্নয়নের মাধ্যমেই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

 

সোমবার (৬ এপ্রিল) বিকেলে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব—বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রান, চাংলান ও বাংলা নববর্ষ উপলক্ষে ৫ দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাহাড়ি ও বাঙালি সকল সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, বিভিন্ন নামে পরিচিত হলেও পাহাড়ের এসব উৎসবের মূল বার্তা এক—সম্প্রীতি ও মৈত্রী। প্রতিটি সম্প্রদায়ের উৎসবকে তাদের নিজস্ব পরিচয়েই সম্মান জানানো হবে।

 

তিনি উল্লেখ করেন, বাঙালির নববর্ষ এবং পাহাড়ের ঐতিহ্যবাহী উৎসবগুলো মিলেমিশে এক অনন্য সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করেছে। এই সমৃদ্ধ সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরারও আহ্বান জানান তিনি।

 

রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, জেলা পরিষদ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ ৫ দিনব্যাপী অনুষ্ঠানে রয়েছে সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা, পণ্য প্রদর্শনী ও নাট্য মঞ্চায়নসহ নানা আয়োজন।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, জেলা প্রশাসক নাজমা আশরাফী, সদর জোন কমান্ডার লে. কর্নেল একরামুল রাহাত, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এবং ইনস্টিটিউটের পরিচালক জীতেন চাকমা।

 

উল্লেখ্য, আগামী ১২ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মূল উৎসব ঘরোয়াভাবে উদযাপিত হবে এবং মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘জলকেলি’ উৎসবের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘটবে। অনুষ্ঠানের শেষে মন্ত্রী সবাইকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষকদের সেচ সংকট নিরসনে এমপি বুলবুলের সরজমিন পরিদর্শন

নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বিসিবি

ইস্টার যুদ্ধবিরতির আগে রুশ হামলায় ইউক্রেনে নিহত ২

ইরান আলোচনায় যোগ দিতে পাকিস্তান পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

কুড়িগ্রাম সোনালী ব্যাংক ম্যানেজার শরীফ হাসানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

ইরান আলোচনা ব্যর্থ হলে নতুন করে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

চান্দিনায় আগুনে প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতি

ইসরাইলি হামলায় লেবাননে ১৩ নিরাপত্তা সদস্য নিহত, মৃতের সংখ্যা বাড়ছে

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার জন্য ইরানের প্রতিনিধিদল পাকিস্তানে, যোগ দিচ্ছেন ভ্যান্স

১১

খুলনাকে সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে চাই : কেসিসি প্রশাসক

১২

লালমনিরহাটে ডিজেল ও ভারতীয় মদ জব্দ

১৩

অসচ্ছল বিচারপ্রার্থীদের পক্ষে প্রায় ৩২২ কোটি টাকার ক্ষতিপূরণ আদায় লিগ্যাল এইডের

১৪

সিদ্ধিরগঞ্জে ১৩ হাজার পাঁচশ লিটার ডিজেল জব্দ; গ্রেপ্তার ২

১৫

অনশনরত শিক্ষার্থীদের দেখতে গেলেন ঢাবি উপাচার্য

১৬

ড. মঈন খানের বাসায় যুক্তরাষ্ট্র-ভারতসহ ৭ দেশের রাষ্ট্রদূতের নৈশভোজ

১৭

লেবানন ইস্যুতে হিজবুল্লাহর সঙ্গে কোনো আলোচনা করবে না ইসরাইল : ইসরাইলি রাষ্ট্রদূত

১৮

থালাপতি বিজয়ের শেষ সিনেমার ক্লিপ ফাঁস

১৯

বর্ষাকে নেত্রী হিসেবে দেখতে চাই : চিত্রনায়ক অনন্ত জলিল

২০