নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

চাঁপাইনবাবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান বিষয়ক সেমিনার-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং পৃষ্ঠপোষকতায় ছিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু ছালেহ মো: মুসা জঙ্গী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মো: আনিসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: সেরাজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো: ইয়াছিন আলী এবং জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জনাব মো: আব্দুল মতিন। প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ উপস্থিত সকলেই শিক্ষার্থীদের স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ও উদ্ভাবনী চিন্তাধারা তরুণ প্রজন্মকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তুলবে।

বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। পরে বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা ও সেমিনারের বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুয়ারীপাড়ায় ওয়াকফা এস্টেটের জমি দখল, গৃহায়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ

রাবিতে নারী উদ্যোক্তা মেলা শুরু

চাঁপাইনবাবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

ইউএনজিএ সভাপতি নির্বাচন প্রক্রিয়ার সংলাপে যোগ দিলেন পররাষ্ট্রমন্ত্রী

নাটোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট সমাপ্ত

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে সুইডেন

সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয় : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

গোপালগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন

টঙ্গীর জাভান হোটেলে কিশোর গ্যাংয়ের হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক

শিশুর সুরক্ষায় মায়ের দুধের বিকল্প নেই

১০

২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে, এইচএসসি জুনে

১১

ইউক্রেনের ড্রোন অনুপ্রবেশ ইস্যুতে লাতভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

১২

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযান

১৩

দ. লেবাননে বসতি গড়ার স্বপ্ন দেখছে ইসরাইলি উগ্রপন্থী বসতি স্থাপনকারীরা

১৪

এলজিআরডি মন্ত্রীর ঠাকুরগাঁও সফরে আসতে পারে বিমানবন্দর চালুর ঘোষণা

১৫

কাপ্তাইয়ে অবৈধ জাল জব্দ

১৬

গাজীপুরে নদীতে গোসল করতে নেমে ২ কিশোরের মৃত্যু

১৭

রাজশাহীতে লিচু চাষে ৫৬ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

সৌদি আরবে পৌঁছেছেন ৫৫,৬৯৩ বাংলাদেশি হজযাত্রী

২০