নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

শিশুর সুরক্ষায় মায়ের দুধের বিকল্প নেই

শিশুর পুষ্টি, জীবন ধারণ এবং শারীরিক বৃদ্ধির জন্য উপযুক্ত শিশু খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান সৃষ্টিকর্তা আল্লাহ মানব দেহ থেকে সন্তানের জন্য শুধুমাত্র একটি খাদ্য আহরণের ব্যবস্থা রেখেছেন, আর সেটি হচ্ছে মায়ের বুকের দুধ। শিশুর সুস্বাস্থ্য, পুষ্টি ও বেঁচে থাকার জন্য তিনটি নির্ধারক আছে। এগুলো হলো- নিরাপত্তা, যতœ ও রোগ নিয়ন্ত্রণ। এই তিনটির সমন্বয়ের এক উৎকৃষ্ট উদাহরণ হলো মায়ের দুধ।

মানব সন্তান পৃথিবীতে আসার সাথে সাথেই প্রতিটি মায়ের বুকে তাঁর অনাগত সন্তানের জন্য খাদ্য প্রস্তুত হতে থাকে। শিশুকে বুকে দিলেই শিশু তার ক্ষুধা, তৃষ্ণা মিটানোর সুধা পেয়ে যায়। প্রথম তিন-চারদিন শিশু তার মায়ের বুকের দুধ থেকে যে সুধা পায় তা শালদুধ। শালদুধ পরিমাণে কম হলেও জন্মের পরপর শিশুর অপরিপক্ক পাকস্থলির সীমিত ধারণ ক্ষমতার জন্য তা যথেষ্ট। এই শালদুধ যে শুধু শিশুর ক্ষুধা ও তৃষ্ণা মিটায় তা নয়, শিশুকে সুস্থ রাখার জন্য বিভিন্ন উপাদান সরবরাহ করে। যে কারণে শালদুধকে বলা হয় জীবনের প্রথম টিকা। মায়ের দুধ পানে শুধুমাত্র শিশুরাই উপকৃত হয় না বরং মায়েরা, তাদের পরিবার এবং সামগ্রীকভাবে সমাজও উপকৃত হয়। মায়ের দুধ শিশুর জীবন ধারণের প্রথম ছয়মাসে শুধুমাত্র প্রয়োজনীয় পুষ্টিই সরবরাহ করে না বরং পরবর্তী জীবনে সেই শিশু বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকে।

শিশুর শারীরিক গঠন ও স্বাস্থ্য সুরক্ষায় মায়ের বুকের দুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। শিশুর বেড়ে ওঠার সব উপাদান যেমন- আমিষ, চর্বি, ভিটামিন, রোগ প্রতিরোধকারী উপাদান, পানি ইত্যাদি মায়ের দুধে সুষমভাবে থাকে। শুধু মায়ের বুকের দুধ পান করলে শিশুরা পায় সঠিক পুষ্টি, বেড়ে উঠা আর মগজের বিকাশের জন্য সব ধরণের পুষ্টি উপকরণ। শিশুরা পায় শ্রেষ্ঠ সুরক্ষা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী জন্মের এক ঘন্টার মধ্যে শিশুকে বুকের দুধ খাওয়ানো আরম্ভ করতে হবে। কারণ অনেক গবেষনায় দেখা গেছে যে শিশুদের ডায়রিয়া, শ্বাসতন্ত্রের প্রদাহ, নিউমোনিয়া, কান পাকা, মেনিনজাইটিস ইত্যাদি রোগ থেকে মায়ের দুধ শিশুকে সুরক্ষা করে। বুকের দুধ পান করানোর মাধ্যমে শুধু শিশুই নয় বরং একজন মা নিজেও উপকৃত হতে পারেন।

মায়ের দুধের গুরুত্বকে সবার কাছে তুলে ধরতে এবং এ বিষয়ে সচেতনতা তৈরি করতে প্রতি বছর পৃথিবীর ১২০টির বেশী দেশ ১-৭ আগষ্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করে। কারণ, এই অতীব জনগুরুত্বপূর্ণ বিষয়টি আজও বিশ্বের বিভিন্ন প্রান্তে অবহেলিত। আগামী দিনের ভবিষ্যৎ এই নবজাতক শিশুর শারীরিক ও মানসিক বিকাশ মাতৃদুগ্ধের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই সব বাধা উপেক্ষা করে ঘরে ঘরে ফর্মুলা বা কৃত্রিম শিশুখাদ্য পরিহার এবং মাতৃদুগ্ধকে নবজাতক শিশুর একমাত্র খাবার হিসেবে প্রতিষ্ঠিত করার উপর গুরুত্বারোপ করা হয়।

শিশুর খাদ্য হিসেবে মায়ের দুধ সোনার মানদ- স্বরূপ। সকল গর্ভবতী মাকে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর বুকের দুধ দেওয়ার আগ্রহ বাড়াতে হবে। মা ও শিশুর অপুষ্টি, একটি সুস্থ জাতি গঠনের প্রধান অন্তরায়। তাই প্রসব পরবর্তী মায়ের জন্য পুষ্টিকর খাদ্য সুনিশ্চিত করতে হবে, যেন তাঁর শিশু পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পায়। আমাদের সকলের উচিৎ সব মাকে এই মর্মে সচেতন করা যে একজন মা একটু ধৈর্য সহকারে চেষ্টা করলেই তার সন্তানকে সফলভাবে বুকের দুধ পান করাতে সক্ষম। পবিত্র কোরআনে নবজাতককে মাতৃদুগ্ধ পান করানোর সময়সীমা সম্পর্কে সুনির্দিস্টভাবে বলা হয়েছে- ‘যে স্তন্যপানকাল পূর্ণ করতে চায়, তার জন্য জননীরা তাঁদের সন্তানদের পূর্ণ দুই বছর দুগ্ধপান করাবেন। জনকের কর্তব্য যথাবিধি তাঁদের ভরণপোষণ করা’ (সুরা আল বাকারা, আয়াত-২৩৩)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট সমাপ্ত

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে সুইডেন

সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয় : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

গোপালগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন

টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক

শিশুর সুরক্ষায় মায়ের দুধের বিকল্প নেই

২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে, এইচএসসি জুনে

ইউক্রেনের ড্রোন অনুপ্রবেশ ইস্যুতে লাতভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযান

দ. লেবাননে বসতি গড়ার স্বপ্ন দেখছে ইসরাইলি উগ্রপন্থী বসতি স্থাপনকারীরা

১০

এলজিআরডি মন্ত্রীর ঠাকুরগাঁও সফরে আসতে পারে বিমানবন্দর চালুর ঘোষণা

১১

কাপ্তাইয়ে অবৈধ জাল জব্দ

১২

গাজীপুরে নদীতে গোসল করতে নেমে ২ কিশোরের মৃত্যু

১৩

রাজশাহীতে লিচু চাষে ৫৬ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা

১৪

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

সৌদি আরবে পৌঁছেছেন ৫৫,৬৯৩ বাংলাদেশি হজযাত্রী

১৬

জনগণের মৌলিক অধিকার রক্ষায় কাজ করছে সরকার: খোকন তালুকদার এমপি

১৭

রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭

১৮

দেশের সকল বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, তিন স্থানে অতি ভারী বর্ষণের শঙ্কা

১৯

দিনাজপুর বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও টিন বিতরণ

২০