নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

নওগাঁয় বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকীর পালিত ” কাজী স্বাধীন “

স্টাফ রিপোটার :-
নওগাঁর আত্রাইয়ের পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকীর উদ্বোধন করা হয়েছে। রবীন্দ্র কাচারি বাড়ির দেবেন্দ্র মঞ্চে প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফকরুল ইসলাম আলমগীর এমপি।

শুক্রবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন দিনব্যাপী এই আয়োজন করে। স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠানের শুরু করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ উপলক্ষে রবীন্দ্র কাচারি বাড়িতে উৎসবের আমেজ বিরাজ করছে।

পরে কাচারি বাড়ি দেবেন্দ্র মঞ্চে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচক হিসেবে শুরুতেই বক্তব্য রাখেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক বিভাগের প্রফেসর ড. মো: হারুন অর রশীদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজলুর রশীদ।

বিশেষ অতিথি ছিলেন- ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি, হুইপ এ্যাড. এম রুহুর কুদ্দুস তালুকদার দুলু এমপি,
নওগাঁ-১ আসনের এমপি মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের এমপি মো. এনামুল হক, নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের এমপি ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু নওগাঁ-৬ আসনের এমপি রেজাউল ইসলাম শেখ রেজু সাবেক রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজন (আনসারী), উপ-মহা পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মোহা: হরুন অর রশীদ, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু।

এছাড়া দেবেন্দ্র মঞ্চে জেলার বিভিন্ন এলাকার লোকজ সংস্কৃতি ও স্থানীয় রবীন্দ্র গবেষকরা অংশগ্রহণ করেন।

সরকারি ভাবে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হলেও স্থানীয় ভাবে আরো কয়েকদিন এ উৎসব চলে। এসময় পতিসর কাচারি বাড়িতে কবিগুরুর ভক্তদের পদচারণায় এক মিলনমেলায় পরিনত হয়। কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে পতিসরে বসে এক গ্রামীণ মেলা। আর এ দিনকে ঘিরে স্থানীয়দের বাড়িতে বাড়িতে চলে উৎসবের আমেজ।

উল্লেখ, জেলার আত্রাই উপজেলার নাগর নদীর তীর ঘেষে গড়ে উঠা নিভৃত পল্লী পতিসর কাচারি বাড়ি। কবিগুরু জমিদারী প্রাপ্ত হয়ে প্রথম পতিসরে আসেন ১৮৯১ সালে ১৫ জানুয়ারিতে। এরপর থেকে কবি ১৯৩৭ সাল পর্যন্ত নাগর নদ দিয়ে বজরায় চড়ে নিয়মিত এই কুঠি বাড়িতে আসতেন। সবশেষ আগমণ ঘটে ১৯৩৭ সালের ২৭ জুলাইয়ে। এখানে বসেই রচনা করেছেন অনেক কবিতা, গল্প ও প্রবন্ধ।

কবিরগুরুর বিখ্যাত কবিতা আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, দুই বিঘা জমি, বিখ্যাত উপন্যাস গোড়াসহ অসংখ বিখ্যাত সাহিত্য কর্ম এই পতিসরে বসেই রচনা করেছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

## কুড়িগ্রামে শফিকুল ইসলাম বেবুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

উন্নয়ন, মানবিকতা ও জনসেবায় ডিমলার ইউএনও’র প্রশংসিত এক বছরের কর্মযাত্রা

মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

নওগাঁয় বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকীর পালিত ” কাজী স্বাধীন “

কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

বীরগঞ্জে প্রতারক চক্রের অপতৎপরতায় জনমনে বিভ্রান্তি.

ইসরাইলের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি হিজবুল্লাহর

বিএনপিসহ দলের তিন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী

৭ উইকেটে ৩৮০ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

স্যাটেলাইট চিত্রে ইরানের খার্গ দ্বীপের কাছে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার দৃশ্য

১০

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

১১

মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধের প্রস্তাবের বিষয়ে ‘আজ রাতেই’ ইরানের জবাবের প্রত্যাশা ট্রাম্পের

১২

বিএমইউ’র নতুন রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোস্তফা কামাল

১৩

হান্টাভাইরাসে আক্রান্ত জাহাজে থাকা মার্কিন নাগরিকদের সরিয়ে নিতে উদ্যোগ

১৪

লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ রাষ্ট্রপতির

১৫

লালকুঠির সংস্কার শেষ পর্যায়ে, শিগগিরই উদ্বোধন ১৫২ বছরের পুরোনো ঐতিহ্যের নিদর্শন

১৬

এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া- দৌলতদিয়া ফেরি চলাচল পুনরায় শুরু

১৭

মাদকের অবৈধ পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তান সমঝোতা স্মারক সই

১৮

পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযানে ফের মার্কিন হামলা, নিহত ২

১৯

জেলেদের চালে কাটতি, তালিকায় অজেলে! রাজাপুরে ভিজিএফ বিতরণে অনিয়মের অভিযোগ

২০