নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

এলপিজি কার্ড গৃহস্থালি পর্যায়ে জ্বালানি ব্যবহারে স্বস্তি আনবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গৃহস্থালি পর্যায়ে জ্বালানি ব্যবহারে স্বস্তি আনতে সরকার নারীদের জন্য এলপিজি কার্ড চালুর পরিকল্পনা গ্রহণ করেছে। এর মাধ্যমে স্বল্পমূল্যে এলপিজি সরবরাহ নিশ্চিত করে পরিবারের দৈনন্দিন জীবনযাত্রা সহজ করা হবে।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি যশোর অঞ্চলে চিকিৎসা অবকাঠামোর ঘাটতি দূর করা এবং সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

উন্নত চিকিৎসার অভাবে যশোরসহ বিভিন্ন অঞ্চলের মানুষকে ঢাকাসহ বড় বড় শহরে যাওয়ার পথে প্রাণ হারাতে হচ্ছে। এ প্রেক্ষাপটে যশোরে দীর্ঘদিন ধরে অচল থাকা করোনারি কেয়ার ইউনিট দ্রুত চালুর প্রয়োজনের ওপর জোর দেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, যশোরে ৫০০ শয্যা বিশিষ্ট একটি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়েছে, যা বাস্তবায়ন হলে স্থানীয় পর্যায়ে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত হবে এবং রোগীদের দূরপাল্লার যাত্রার প্রয়োজন কমে আসবে।

তিনি আরো বলেন, পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নের লক্ষ্যে খাল পুনঃখনন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যা স্থানীয় অর্থনীতি ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।

প্রতিমন্ত্রী বলেন, এসব উদ্যোগ শুধু অবকাঠামো উন্নয়ন নয়, বরং মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তিনি আশাবাদ ব্যক্ত করেন, চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হলে যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের ভোগান্তি কমবে।

তিনি রাজনৈতিক সহনশীলতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, মতভেদ থাকলেও দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল

বেরোবিতে যোগাযোগ দক্ষতা ও প্রশাসনিক সেবার উন্নয়নে প্রশিক্ষণ

এলপিজি কার্ড গৃহস্থালি পর্যায়ে জ্বালানি ব্যবহারে স্বস্তি আনবে: জ্বালানি প্রতিমন্ত্রী

নড়াইলে শিশু খাদ্য তৈরির কারখানা মালিককে জেল-জরিমানা

জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য উৎসব উদ্বোধন

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর জীবনবৃত্তান্ত

সংসদের বিশেষ কমিটির বৈঠকে বিএসইসি ও আইডিআরএ সংশোধনী বিল পর্যালোচনা

আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি

নওগাঁয় দুর্ধর্ষ ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার

১০

ফ্যামিলি কার্ডের কারণে বাজেটের ওপর চাপ পড়ার আশঙ্কা নেই : প্রধানমন্ত্রী

১১

দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় প্যারেডে সামরিক সরঞ্জাম প্রদর্শন করবে না রাশিয়া

১২

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী

১৩

ইরানের নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে ট্রাম্প প্রশাসন

১৪

দীর্ঘ বিরতির পর হরমুজ প্রণালী পার হলো এলএনজি বোঝাই জাহাজ

১৫

কৃষকের পণ্য ডোর টু ডোর সরবরাহে প্রযুক্তি নির্ভর রূপান্তর শুরু

১৬

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

১৭

পীরগঞ্জে আঙুরের বাগান; বদলে যাচ্ছে অর্থনীতির চিত্র

১৮

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১৯

চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

২০