নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০ জন

নড়াইলে শিশু খাদ্য তৈরির কারখানা মালিককে জেল-জরিমানা

জেলার কালিয়া উপজেলায় অনুমোদনহীন ও নকল জুস, জেলি এবং চকলেট জাতীয় শিশু খাদ্য তৈরির একটি কারখানার মালিককে ৩মাসের কারাদণ্ড ও ২০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার দুপুরে কালিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাসের নেতৃত্বে জেলার কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিএসটিআই, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং পুলিশের সমন্বয়ে গঠিত টিম অংশ নেয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কুলশুর গ্রামে কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরি ও বাজারজাতের প্রস্তুতি চলছিল। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুমোদনহীন ও নকল পদ্ধতিতে জুস, জেলি এবং চকলেট জাতীয় শিশু খাদ্য তৈরির অপরাধে কুলশুর গ্রামের মানিক মোল্লার ছেলে মো. শামীম মোল্লাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান চলাকালে বিপুল পরিমাণ অনুমোদনহীন শিশু খাদ্য ও তৈরির কাঁচামাল জব্দ করে তা ধ্বংস করা হয়।

শ্রাবণী বিশ্বাস বাসস’কে জানান, শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ ও ভেজাল খাদ্য উৎপাদন কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল

বেরোবিতে যোগাযোগ দক্ষতা ও প্রশাসনিক সেবার উন্নয়নে প্রশিক্ষণ

এলপিজি কার্ড গৃহস্থালি পর্যায়ে জ্বালানি ব্যবহারে স্বস্তি আনবে: জ্বালানি প্রতিমন্ত্রী

নড়াইলে শিশু খাদ্য তৈরির কারখানা মালিককে জেল-জরিমানা

জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য উৎসব উদ্বোধন

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর জীবনবৃত্তান্ত

সংসদের বিশেষ কমিটির বৈঠকে বিএসইসি ও আইডিআরএ সংশোধনী বিল পর্যালোচনা

আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি

নওগাঁয় দুর্ধর্ষ ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার

১০

ফ্যামিলি কার্ডের কারণে বাজেটের ওপর চাপ পড়ার আশঙ্কা নেই : প্রধানমন্ত্রী

১১

দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় প্যারেডে সামরিক সরঞ্জাম প্রদর্শন করবে না রাশিয়া

১২

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী

১৩

ইরানের নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে ট্রাম্প প্রশাসন

১৪

দীর্ঘ বিরতির পর হরমুজ প্রণালী পার হলো এলএনজি বোঝাই জাহাজ

১৫

কৃষকের পণ্য ডোর টু ডোর সরবরাহে প্রযুক্তি নির্ভর রূপান্তর শুরু

১৬

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

১৭

পীরগঞ্জে আঙুরের বাগান; বদলে যাচ্ছে অর্থনীতির চিত্র

১৮

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১৯

চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

২০